জানেন শাহরুখের এই ব্যাগের দাম কতো?

বলিউড বাদশাহ শাহরুখ খান শুধু অভিনয়েই নন, ফ্যাশনেও যে অনন্য, তা আবারও প্রমাণ করলেন। গত ২৯ জানুয়ারি মুম্বাই বিমানবন্দরে তাকে দেখা গেল এক উজ্জ্বল কমলা রঙের ব্যাকপ্যাক কাঁধে। মাস্ক ছাড়াই নিরাপত্তারক্ষীদের ঘেরা শাহরুখের এই লুক মুহূর্তেই ভাইরাল হয়। তবে সবার নজর আটকে যায় তার কাঁধের বিলাসবহুল ব্যাগটিতে, যার দাম শুনলে চোখ কপালে উঠবে সাধারণ মানুষের। ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড হারমেসের তৈরি এই ব্যাগটির মডেল ‘অ্যাক আ ডস পিএম’। বারেনিয়া ফুবুগ কাফস্কিন দিয়ে ফ্রান্সে তৈরি এই ব্যাগটিতে রয়েছে প্যালাডিয়াম-প্লেটেড ডি-রিং এবং অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ। হারমেসের ওয়েবসাইটে এই রঙের ব্যাগ তালিকাভুক্ত না থাকায় ধারণা করা হচ্ছে, এটি সুপারস্টারের জন্য তৈরি বিশেষ ‘কাস্টম পিস’। ব্র্যান্ডের ওয়েবসাইট অনুযায়ী এর দাম ১২ হাজার ৮০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ ৫৮ হাজার টাকা! এদিকে, শাহরুখ ভক্তদের জন্য সুখবর হলো তার পরবর্তী সিনেমা ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ-কন্যা সুহানা খানের। এছাড়াও থাকছেন দীপিকা পাড়ুকোন ও জ্যাকি শ্রফ। রেড চিলিস ও মারফ্লিক্স প্রযোজিত ধ

জানেন শাহরুখের এই ব্যাগের দাম কতো?

বলিউড বাদশাহ শাহরুখ খান শুধু অভিনয়েই নন, ফ্যাশনেও যে অনন্য, তা আবারও প্রমাণ করলেন। গত ২৯ জানুয়ারি মুম্বাই বিমানবন্দরে তাকে দেখা গেল এক উজ্জ্বল কমলা রঙের ব্যাকপ্যাক কাঁধে। মাস্ক ছাড়াই নিরাপত্তারক্ষীদের ঘেরা শাহরুখের এই লুক মুহূর্তেই ভাইরাল হয়। তবে সবার নজর আটকে যায় তার কাঁধের বিলাসবহুল ব্যাগটিতে, যার দাম শুনলে চোখ কপালে উঠবে সাধারণ মানুষের।

ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড হারমেসের তৈরি এই ব্যাগটির মডেল ‘অ্যাক আ ডস পিএম’। বারেনিয়া ফুবুগ কাফস্কিন দিয়ে ফ্রান্সে তৈরি এই ব্যাগটিতে রয়েছে প্যালাডিয়াম-প্লেটেড ডি-রিং এবং অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ। হারমেসের ওয়েবসাইটে এই রঙের ব্যাগ তালিকাভুক্ত না থাকায় ধারণা করা হচ্ছে, এটি সুপারস্টারের জন্য তৈরি বিশেষ ‘কাস্টম পিস’। ব্র্যান্ডের ওয়েবসাইট অনুযায়ী এর দাম ১২ হাজার ৮০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ ৫৮ হাজার টাকা!

এদিকে, শাহরুখ ভক্তদের জন্য সুখবর হলো তার পরবর্তী সিনেমা ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ-কন্যা সুহানা খানের। এছাড়াও থাকছেন দীপিকা পাড়ুকোন ও জ্যাকি শ্রফ। রেড চিলিস ও মারফ্লিক্স প্রযোজিত ধুন্ধুমার অ্যাকশনধরমী এই সিনেমাটি চলতি বছরের বড়দিনে মুক্তির পরিকল্পনা রয়েছে।

সূত্র: পিঙ্কভিলা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow