জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১৬ মে) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি প্রশাসনিক সভায় এ কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিতে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে সভাপতি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- ড. নাহিদ আখতার, মো. জাকির হোসেন, ড. নাসরীন সুলতানা, ড. মো. কামরুজ্জামান, মো. জহির রায়হান এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন ডেপুটি রেজিস্ট্রার লুৎফর রহমান আরিফ। গঠিত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (১১ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় বুধবার (১২ মে) অজ্ঞাত এক যুবককে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow