জাবিতে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ঢুকে গোপনে ভিডিও ধারণ, আটক ১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) টিএসসি এলাকায় নারী শিক্ষার্থীর ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক বহিরাগতকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার (৩০ জুন) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম রিয়াজ আহমেদ (রাজ)। তিনি ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা। অভিযোগপত্র ও ভুক্তভোগীর সহপাঠীদের সূত্রে জানা যায়, অভিযুক্ত রিয়াজ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে প্রবেশ করেন। এ সময় এক নারী শিক্ষার্থী তাকে ওয়াশরুমের ভেতরে দেখতে পেয়ে পরিচয় ও সেখানে প্রবেশের কারণ জানতে চান। তবে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে না পারায় ওই শিক্ষার্থী বাইরে অবস্থানরত অন্য শিক্ষার্থীদের বিষয়টি জানান। পরে উপস্থিত শিক্ষার্থীরা তাকে আটক করেন। শিক্ষার্থীরা অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে নারী শিক্ষার্থীদের গোপনে ধারণ করা একাধিক ভিডিও দেখতে পান বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার মোবাইল ফোনে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলের অস্তিত্বও পাওয়া যায়, যেগুলোর সঙ্গে এ ধরনের ভিডিও আদান-প্রদানের

জাবিতে নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ঢুকে গোপনে ভিডিও ধারণ, আটক ১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) টিএসসি এলাকায় নারী শিক্ষার্থীর ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক বহিরাগতকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম রিয়াজ আহমেদ (রাজ)। তিনি ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা।

অভিযোগপত্র ও ভুক্তভোগীর সহপাঠীদের সূত্রে জানা যায়, অভিযুক্ত রিয়াজ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে প্রবেশ করেন। এ সময় এক নারী শিক্ষার্থী তাকে ওয়াশরুমের ভেতরে দেখতে পেয়ে পরিচয় ও সেখানে প্রবেশের কারণ জানতে চান। তবে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে না পারায় ওই শিক্ষার্থী বাইরে অবস্থানরত অন্য শিক্ষার্থীদের বিষয়টি জানান। পরে উপস্থিত শিক্ষার্থীরা তাকে আটক করেন।

শিক্ষার্থীরা অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে নারী শিক্ষার্থীদের গোপনে ধারণ করা একাধিক ভিডিও দেখতে পান বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার মোবাইল ফোনে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলের অস্তিত্বও পাওয়া যায়, যেগুলোর সঙ্গে এ ধরনের ভিডিও আদান-প্রদানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ফোনে পূর্বে ধারণ করা আরও কয়েকজন নারীর ভিডিও পাওয়া যায় বলে তারা দাবি করেন।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা ও প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আশুলিয়া থানা পুলিশকে অবহিত করে। পরে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। ঘটনাটি জানার পর প্রক্টোরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক মো. আজগর আলী বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। আসামিকে আজ আদালতে পাঠানো হবে।

মো. রকিব হাসান প্রান্ত/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow