জামায়াত একাত্তরে গণহত্যা-নারী ধর্ষণে নেতৃত্ব দিয়েছিল: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেছেন, ‌‘এরা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করে পাক হানাদার বাহিনীর সহযোগী হয়েছিল। গণহত্যা, নারী ধর্ষণ, লুটপাটে নেতৃত্ব দিয়েছিল। এখন তারাই বলছে, একাত্তরে মুক্তিযুদ্ধ অনিবার্য ছিল। তাদের মুখে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার কথা মানায় না।’ শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিন্স বলেন, ‘সেদিন এরা (জামায়াতে ইসলামী) রাজাকার না হলে স্বাধীনতা অর্জনে এক সাগর রক্তের প্রয়োজন হতো না; ৯ মাস নয়, হয়তো এক মাসেই বিজয় অর্জিত হতো।’ উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ফরহাদ রাব্বানী সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান

জামায়াত একাত্তরে গণহত্যা-নারী ধর্ষণে নেতৃত্ব দিয়েছিল: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেছেন, ‌‘এরা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করে পাক হানাদার বাহিনীর সহযোগী হয়েছিল। গণহত্যা, নারী ধর্ষণ, লুটপাটে নেতৃত্ব দিয়েছিল। এখন তারাই বলছে, একাত্তরে মুক্তিযুদ্ধ অনিবার্য ছিল। তাদের মুখে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার কথা মানায় না।’

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, ‘সেদিন এরা (জামায়াতে ইসলামী) রাজাকার না হলে স্বাধীনতা অর্জনে এক সাগর রক্তের প্রয়োজন হতো না; ৯ মাস নয়, হয়তো এক মাসেই বিজয় অর্জিত হতো।’

উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ফরহাদ রাব্বানী সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল কাদির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

কামরুজ্জামান মিন্টু/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow