জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দুদেশের ঐতিহাসিক সম্পর্ক পুনর্ব্যক্ত করে বলেন, দল-মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ সর্বদা ফিলিস্তিনের ন্যায়সঙ্গত সংগ্রামের পাশে থাকবে। তিনি গাজায় ইসরায়েলের দখল ও উচ্ছেদ নীতি বন্ধের জন্য জাতিসংঘ, ওআইসি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, ফিলিস্তিন পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত থাকবে। উত্তরে রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বাংলাদেশের সমর্থন ও সংহতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। সাক্ষাৎকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরও উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow