জামায়াত নেতা হত্যা মামলায় সংসদ সদস্য রুবেলসহ ৪০ জনের জামিন

জামায়াত ইসলামীর নেতা রেজাউল করিম হত্যা মামলায় শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) দুপুরে শেরপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহুরুল কবির এই আদেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মাহমুদুল হক রুবেলসহ ৪০ জন নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে এই মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অভিযুক্তরা।উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে বসা নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জামায়াত নেতা রেজাউল করিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।এই ঘটনায় গত ৩১ জানুয়ারি নিহতের স্ত্রী মারজিয়া বেগম বাদী হয়ে মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে ঝিনাইগাতী থানায় একটি মামলা করেন। মামলায় ২৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছিল।এদিকে,

জামায়াত নেতা হত্যা মামলায় সংসদ সদস্য রুবেলসহ ৪০ জনের জামিন

জামায়াত ইসলামীর নেতা রেজাউল করিম হত্যা মামলায় শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) দুপুরে শেরপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহুরুল কবির এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মাহমুদুল হক রুবেলসহ ৪০ জন নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে এই মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অভিযুক্তরা।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে বসা নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জামায়াত নেতা রেজাউল করিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এই ঘটনায় গত ৩১ জানুয়ারি নিহতের স্ত্রী মারজিয়া বেগম বাদী হয়ে মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে ঝিনাইগাতী থানায় একটি মামলা করেন। মামলায় ২৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছিল।

এদিকে, গত ৯ এপ্রিল অনুষ্ঠিত উপ-নির্বাচনে মাহমুদুল হক রুবেল বিজয়ী হন এবং ১২ এপ্রিল সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow