জামায়াত নেতাকে কুপিয়ে জখম

চট্টগ্রামের সন্দ্বীপে সজীব আহমেদ নামের এক জামায়াত নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ এপ্রিল) রাতে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেলিশ্যার বাজারের কাছে এ হামলার ঘটনা ঘটে। আহত সজীব আহমেদ ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা গেছে, সজীব রাতে পেলিশ্যার বাজার থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাজারের পূর্ব পাশে পৌঁছলে একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত জামায়াত নেতা সজীব আহমেদ দাবি করেন, জামায়াতের সাংগঠনিক কার্যক্রম ও প্রচার-প্রচারণার কারণে তিনি কিছুদিন ধরে হুমকি পাচ্ছিলেন। হামলার সময় তিনি আকবর ও আলভি নামে দুজনকে শনাক্ত করতে পেরেছেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির আলাউদ্দীন সিকদার বলেন, গণতান্ত্রিক পরিবেশে আদর্শিক রাজনীতি করার কারণে একজন কর্মীর ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। আমরা দ্রুত বিচার ও দো

জামায়াত নেতাকে কুপিয়ে জখম

চট্টগ্রামের সন্দ্বীপে সজীব আহমেদ নামের এক জামায়াত নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ এপ্রিল) রাতে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেলিশ্যার বাজারের কাছে এ হামলার ঘটনা ঘটে।

আহত সজীব আহমেদ ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, সজীব রাতে পেলিশ্যার বাজার থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাজারের পূর্ব পাশে পৌঁছলে একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত জামায়াত নেতা সজীব আহমেদ দাবি করেন, জামায়াতের সাংগঠনিক কার্যক্রম ও প্রচার-প্রচারণার কারণে তিনি কিছুদিন ধরে হুমকি পাচ্ছিলেন। হামলার সময় তিনি আকবর ও আলভি নামে দুজনকে শনাক্ত করতে পেরেছেন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির আলাউদ্দীন সিকদার বলেন, গণতান্ত্রিক পরিবেশে আদর্শিক রাজনীতি করার কারণে একজন কর্মীর ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। আমরা দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানাই। অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার বলেন, পেলিশ্যার বাজারে একজনকে কুপিয়ে জখম করার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow