জামায়াতের জনসমর্থন নেই, বট বাহিনী দিয়ে সমর্থন পাওয়ার চেষ্টা করেছে

রাজধানীর পল্লবীর আহছানিয়া মিশন স্কুলে ভোট দিয়েছেন ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক। এ সময় তার ছেলে ও মেয়ে সঙ্গে ছিলেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে ভোট কেন্দ্রে প্রবেশ করেন তিনি। নিজের ভোট দিয়ে কেন্দ্র পরিদর্শন করেন। পরে আমিনুল হক সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত আমরা বিশ্বাস করি জামায়াতের জনসমর্থন নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বট বাহিনী দ্বারা জনসমর্থন পাওয়ার চেষ্টা করেছে। সাধারণ মানুষের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। তিনি বলেন, গতকাল (বুধবার) রাতে জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন কেন্দ্রে টাকা নিয়ে ধরা পড়েছে। অনেকেই কেন্দ্র দখল করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। জামায়াত বিক্ষিপ্তভাবে ষড়যন্ত্রের মাধ্যমে, প্রোপাগাণ্ডার মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দৃঢ়তা ও বিএনপির কর্মীদের সতর্কতায় জামায়াতের ষড়যন্ত্র রুখে দেওয়া গেছে বলে জানান তিনি। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, এখন পর্যন্ত ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে। মানুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে। আশা করি আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো। আজ ভোটদানের

জামায়াতের জনসমর্থন নেই, বট বাহিনী দিয়ে সমর্থন পাওয়ার চেষ্টা করেছে

রাজধানীর পল্লবীর আহছানিয়া মিশন স্কুলে ভোট দিয়েছেন ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক। এ সময় তার ছেলে ও মেয়ে সঙ্গে ছিলেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে ভোট কেন্দ্রে প্রবেশ করেন তিনি। নিজের ভোট দিয়ে কেন্দ্র পরিদর্শন করেন।

পরে আমিনুল হক সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত আমরা বিশ্বাস করি জামায়াতের জনসমর্থন নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বট বাহিনী দ্বারা জনসমর্থন পাওয়ার চেষ্টা করেছে। সাধারণ মানুষের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই।

তিনি বলেন, গতকাল (বুধবার) রাতে জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন কেন্দ্রে টাকা নিয়ে ধরা পড়েছে। অনেকেই কেন্দ্র দখল করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। জামায়াত বিক্ষিপ্তভাবে ষড়যন্ত্রের মাধ্যমে, প্রোপাগাণ্ডার মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দৃঢ়তা ও বিএনপির কর্মীদের সতর্কতায় জামায়াতের ষড়যন্ত্র রুখে দেওয়া গেছে বলে জানান তিনি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, এখন পর্যন্ত ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে। মানুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে। আশা করি আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো। আজ ভোটদানের মাধ্যমে জামায়াত রাজাকারদের প্রত্যাখ্যান করবে সাধারণ মানুষ।

শেষ পর্যন্ত ফলাফল যাই হোক মেনে নিবেন কী না জানতে চাইলে আমিনুল হক বলেন, ‘আমরা শতভাগ আশাবাদী। আমরা জনগণের রায়ে আস্থাশীল। জনগণের রায়ে আস্থা রেখে ভবিষ্যৎ পরিকল্পনা সাজাবো।’

এদিকে সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-১৬ আসনের অন্তর্ভুক্ত মীরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা গেছে।

সকাল সাড়ে ৯টার দিকে এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রেও ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা গেছে। নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে ছিল উৎসবের আমেজ।

এসএম/এমএমএআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow