জামিনে মুক্তি পেয়ে ফের গ্রেপ্তার যুবলীগ নেতা

মাগুরায় আইনের জালে আটকে রইলেন যুবলীগ নেতা। একটি মামলায় জামিনে মুক্তি পেলেও কারাগার থেকে বের হওয়ার মুহূর্তেই আবারও তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় মাগুরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর কারাফটক এলাকা থেকেই তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কুতুবুল্লাহ হোসেন মিয়া শ্রীপুর উপজেলার সাবেক যুবলীগ সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।  পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি তদন্তাধীন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই মামলায় জামিন পাওয়ার পর তিনি কারাগার থেকে বের হওয়ার সময় অন্য একটি মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।  মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান বলেন, একটা রাজনৈতিক মামলা আছে সেটার তদন্তে প্রাপ্ত আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে এর আগেও মামলা ছিল।  উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করে বাড়ি ফেরার পথে আঠারোখাদা এলাকায় গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। সে সময় জেলা পুলিশ জানিয়েছিল, তার বিরুদ্ধে বৈষম

জামিনে মুক্তি পেয়ে ফের গ্রেপ্তার যুবলীগ নেতা

মাগুরায় আইনের জালে আটকে রইলেন যুবলীগ নেতা। একটি মামলায় জামিনে মুক্তি পেলেও কারাগার থেকে বের হওয়ার মুহূর্তেই আবারও তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় মাগুরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর কারাফটক এলাকা থেকেই তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কুতুবুল্লাহ হোসেন মিয়া শ্রীপুর উপজেলার সাবেক যুবলীগ সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি তদন্তাধীন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই মামলায় জামিন পাওয়ার পর তিনি কারাগার থেকে বের হওয়ার সময় অন্য একটি মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। 

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান বলেন, একটা রাজনৈতিক মামলা আছে সেটার তদন্তে প্রাপ্ত আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে এর আগেও মামলা ছিল। 

উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করে বাড়ি ফেরার পথে আঠারোখাদা এলাকায় গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। সে সময় জেলা পুলিশ জানিয়েছিল, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow