জামিনে মুক্তির দু’ঘণ্টা পরই মাদক কারবারিদের হাতে প্রাণ গেলো যুবকের

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইমন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মাদক কারবারিরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার মাসদাইর মিস্ত্রীবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এদিন রাতেই নারায়ণগঞ্জ কারাগার থেকে একটি মামলায় জামিনে মুক্তি পেয়ে বাসায় যান ইমন। নিহত ইমন মাসদাইর ঘোষেরবাগ এলাকার ওমর খৈয়ামের ছেলে। ওমর খৈয়াম জানান, তার দুই ছেলের মধ্যে ইমন বড় ও আল আমিন ছোট। ইমন বিদ্যুৎ মিস্ত্রীর কাজ করতেন। সেইসঙ্গে এলাকার মাদক কারবারি সন্ত্রাসীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতেন। দেড় মাস আগে সন্ত্রাসীদের ধরিয়ে দিতে গিয়ে পুলিশের হাতে ইমনও গ্রেফতার হন। সেই মামলায় সন্ধ্যা সাড়ে ৭টায় জামিনে ইমনকে কারাগার থেকে মুক্ত করে বাসায় নিয়ে আসি। বাসায় এসে খাওয়া দাওয়া করে পরিবারের সবাইকে নিয়ে কথা বলছিলেন। রাত সাড়ে ৮টার দিকে মাদক কারবারি ফেরদৌস তাকে কথা বলার জন্য বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে জানতে পারি ফেরদৌস ইমনকে মাদক কারবারি জাহিদ ও তার বাহিনীর চক্ষু হৃদয়, চশমা সাব্বিরের হাতে উঠিয়ে দেয়। তারা ইমনকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, হত্যাকারীদের গ্রেফত

জামিনে মুক্তির দু’ঘণ্টা পরই মাদক কারবারিদের হাতে প্রাণ গেলো যুবকের

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইমন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মাদক কারবারিরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার মাসদাইর মিস্ত্রীবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

এদিন রাতেই নারায়ণগঞ্জ কারাগার থেকে একটি মামলায় জামিনে মুক্তি পেয়ে বাসায় যান ইমন। নিহত ইমন মাসদাইর ঘোষেরবাগ এলাকার ওমর খৈয়ামের ছেলে।

ওমর খৈয়াম জানান, তার দুই ছেলের মধ্যে ইমন বড় ও আল আমিন ছোট। ইমন বিদ্যুৎ মিস্ত্রীর কাজ করতেন। সেইসঙ্গে এলাকার মাদক কারবারি সন্ত্রাসীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতেন। দেড় মাস আগে সন্ত্রাসীদের ধরিয়ে দিতে গিয়ে পুলিশের হাতে ইমনও গ্রেফতার হন। সেই মামলায় সন্ধ্যা সাড়ে ৭টায় জামিনে ইমনকে কারাগার থেকে মুক্ত করে বাসায় নিয়ে আসি।

বাসায় এসে খাওয়া দাওয়া করে পরিবারের সবাইকে নিয়ে কথা বলছিলেন। রাত সাড়ে ৮টার দিকে মাদক কারবারি ফেরদৌস তাকে কথা বলার জন্য বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে জানতে পারি ফেরদৌস ইমনকে মাদক কারবারি জাহিদ ও তার বাহিনীর চক্ষু হৃদয়, চশমা সাব্বিরের হাতে উঠিয়ে দেয়। তারা ইমনকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow