জামিনে মুক্তির পর যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে মুক্তির ঘণ্টাখানেকের মধ্যেই মো. ইমন (৩৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের মাসদাইর গুদারাঘাট এলাকায় ইমনকে হত্যা করা হয়।  হত্যায় গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রায়হান ওরফে ডিপজল (২৮) ও মো. সেতু (১৯)। রায়হানকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। র‍্যাব জানায়, দীর্ঘদিন কারাভোগের পর সেদিন রাত সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান ইমন। বাড়িতে ফেরার কিছুক্ষণ পর ফেরদৌস নামে এক ব্যক্তি মুঠোফোনে তাকে শহরের গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগ এলাকার বাবুল মিয়ার বাসায় ডেকে নেন। সেখানে নিয়ে ইমনকে সন্ত্রাসী জাহিদ, হৃদয়সহ কয়েকজনের হাতে তুলে দেওয়া হয়। ইমনের বাবা ওমর খৈয়াম বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে যায়। তারপর ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের বাড়িতে ঢোকার চেষ্টা করলে সেখানেও তাকে কুপিয়ে ফেলে রেখে

জামিনে মুক্তির পর যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে জামিনে মুক্তির ঘণ্টাখানেকের মধ্যেই মো. ইমন (৩৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের মাসদাইর গুদারাঘাট এলাকায় ইমনকে হত্যা করা হয়।  হত্যায় গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রায়হান ওরফে ডিপজল (২৮) ও মো. সেতু (১৯)। রায়হানকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। র‍্যাব জানায়, দীর্ঘদিন কারাভোগের পর সেদিন রাত সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান ইমন। বাড়িতে ফেরার কিছুক্ষণ পর ফেরদৌস নামে এক ব্যক্তি মুঠোফোনে তাকে শহরের গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগ এলাকার বাবুল মিয়ার বাসায় ডেকে নেন। সেখানে নিয়ে ইমনকে সন্ত্রাসী জাহিদ, হৃদয়সহ কয়েকজনের হাতে তুলে দেওয়া হয়। ইমনের বাবা ওমর খৈয়াম বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে যায়। তারপর ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের বাড়িতে ঢোকার চেষ্টা করলে সেখানেও তাকে কুপিয়ে ফেলে রেখে যায় তারা।’ তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইমনকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। র‌্যাব-১১ নারায়ণগঞ্জের উপপরিচালক কোম্পানির কমান্ডার এসপি মো. আব্দুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রায়হানের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow