জামিনের পর জেলগেট থেকে ফের আটক আ.লীগ নেতা

হাইকোর্টে জামিন পাওয়ার পর মাগুরা জেলা কারাগার থেকে মুক্তি পেয়েই আবারও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা মো. শহিদুল ইসলাম বাবু, যিনি বাবু মীর নামে পরিচিত। বাবু মীর মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা ৫৫ মিনিটে ডিটেনশন মামলা নং-০১/২৫-এ জামিনের পর তিনি মাগুরা জেলা কারাগার থেকে মুক্তি পান। তবে জেলগেট থেকে বের হওয়ার পরই জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও মাগুরা সদর থানা পুলিশের যৌথ দল তাকে পুনরায় আটক করে। বিষয়টি নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ৫ আগস্ট-পরবর্তী সময়ে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট মামলার বিস্তারিত বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

জামিনের পর জেলগেট থেকে ফের আটক আ.লীগ নেতা

হাইকোর্টে জামিন পাওয়ার পর মাগুরা জেলা কারাগার থেকে মুক্তি পেয়েই আবারও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা মো. শহিদুল ইসলাম বাবু, যিনি বাবু মীর নামে পরিচিত।

বাবু মীর মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা ৫৫ মিনিটে ডিটেনশন মামলা নং-০১/২৫-এ জামিনের পর তিনি মাগুরা জেলা কারাগার থেকে মুক্তি পান। তবে জেলগেট থেকে বের হওয়ার পরই জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও মাগুরা সদর থানা পুলিশের যৌথ দল তাকে পুনরায় আটক করে।

বিষয়টি নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ৫ আগস্ট-পরবর্তী সময়ে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট মামলার বিস্তারিত বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow