জামিল শেখ হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে শেরপুরে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ফুটবল খেলা নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব মেটাতে গিয়ে খুন হওয়া দশম শ্রেণির শিক্ষার্থী জামিল শেখ হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। এই সময় বক্তারা প্রশাসনের অবহেলার অভিযোগ তুলে বলেন, প্রধান আসামি গ্রেপ্তার হলেও মামলার অন্য আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার শেরুয়া দহপাড়া এলাকার সচেতন নাগরিক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে ধুনট মোড়ে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপস্থিত বক্তারা জানান, অভিযুক্ত শাকিল, সাদ্দাম, শফিকুল ও সাগর ফকিরের সঙ্গে ফুটবল খেলা নিয়ে স্থানীয় কয়েকজনের বিরোধ তৈরি হয়। মেধাবী শিক্ষার্থী জামিল সেই বিরোধ মেটাতে গিয়ে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়। আসামিরা জামিলকে আগে থেকেই হত্যার হুমকি দিয়ে আসছিল বলে দাবি করেন পরিবারের সদস্যরা। কর্মসূচিতে নিহত জামিলের মা রশিদা জাহান জনি বলেন, "আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মূল পরিকল্পনাকারী সাদ্দামসহ অন্য আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তারা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ ধরছে না। সব আসামিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত

জামিল শেখ হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে শেরপুরে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ফুটবল খেলা নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব মেটাতে গিয়ে খুন হওয়া দশম শ্রেণির শিক্ষার্থী জামিল শেখ হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। এই সময় বক্তারা প্রশাসনের অবহেলার অভিযোগ তুলে বলেন, প্রধান আসামি গ্রেপ্তার হলেও মামলার অন্য আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার শেরুয়া দহপাড়া এলাকার সচেতন নাগরিক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে ধুনট মোড়ে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপস্থিত বক্তারা জানান, অভিযুক্ত শাকিল, সাদ্দাম, শফিকুল ও সাগর ফকিরের সঙ্গে ফুটবল খেলা নিয়ে স্থানীয় কয়েকজনের বিরোধ তৈরি হয়। মেধাবী শিক্ষার্থী জামিল সেই বিরোধ মেটাতে গিয়ে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়। আসামিরা জামিলকে আগে থেকেই হত্যার হুমকি দিয়ে আসছিল বলে দাবি করেন পরিবারের সদস্যরা।

কর্মসূচিতে নিহত জামিলের মা রশিদা জাহান জনি বলেন, "আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মূল পরিকল্পনাকারী সাদ্দামসহ অন্য আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তারা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ ধরছে না। সব আসামিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।"

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নিহত জামিলের বাবা রফিকুল ইসলাম, মামাতো ভাই রাসেল মাহমুদ, স্থানীয় মোস্তাকিম রহমান, সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ ও আব্দুর রাজ্জাক। মানববন্ধন থেকে বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

এতে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, "মামলার প্রধান আসামিকে ইতিপূর্বে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow