জার্মান নির্বাচন ঘিরে অর্থায়ন, ট্রাম্প প্রশাসনকে মের্জের হুঁশিয়ারি

জার্মানির অঙ্গরাজ্য নির্বাচনে ট্রাম্প প্রশাসনকে হস্তক্ষেপ না করার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বর্তমান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। এ প্রসঙ্গে মের্জ বলেন, জার্মানির আইনে বিদেশ থেকে রাজনৈতিক দলকে অর্থায়ন করা অবৈধ। দ্য গার্ডিয়ানের তথ্য মতে, মার্কিন পররাষ্ট্র দপ্তর ইউরোপে ‘মাগা (MAGA)’-সমর্থিত বিভিন্ন উদ্যোগে অর্থায়নের একটি কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচির আওতায় ইউরোপের বিভিন্ন দাতব্য সংস্থা, থিংকট্যাঙ্ক ও ব্যক্তিদের সর্বোচ্চ ৩০ লাখ ডলার পর্যন্ত অনুদান দেওয়া হবে। ট্রাম্প প্রশাসনের ওই ঘোষণায় বলা হয়, এই অর্থায়ন তাদের জন্য যারা ‘জাতীয় সার্বভৌমত্ব, অভিবাসন, সেন্সরশিপ ও আইনগত হয়রানির চ্যালেঞ্জ মোকাবিলায় অভিন্ন রাজনৈতিক দর্শন, আইনের শাসন এবং পশ্চিমা সভ্যতার যৌথ ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’ উদ্যোগ গ্রহণ করবে। ইউরোপীয় রাজনীতিতে সরাসরি প্রভাব বিস্তারের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এমন উদ্বেগের মধ্যেই মের্জ বলেন, তিনি চান না সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জার্মানির অঙ্গরাজ্য নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করুক যুক্তরাষ্ট্র। বুধবার (১৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে মের্জ বলেন, আমরা যেমন আমেরিকার নির্বাচনে

জার্মান নির্বাচন ঘিরে অর্থায়ন, ট্রাম্প প্রশাসনকে মের্জের হুঁশিয়ারি

জার্মানির অঙ্গরাজ্য নির্বাচনে ট্রাম্প প্রশাসনকে হস্তক্ষেপ না করার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বর্তমান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। এ প্রসঙ্গে মের্জ বলেন, জার্মানির আইনে বিদেশ থেকে রাজনৈতিক দলকে অর্থায়ন করা অবৈধ।

দ্য গার্ডিয়ানের তথ্য মতে, মার্কিন পররাষ্ট্র দপ্তর ইউরোপে ‘মাগা (MAGA)’-সমর্থিত বিভিন্ন উদ্যোগে অর্থায়নের একটি কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচির আওতায় ইউরোপের বিভিন্ন দাতব্য সংস্থা, থিংকট্যাঙ্ক ও ব্যক্তিদের সর্বোচ্চ ৩০ লাখ ডলার পর্যন্ত অনুদান দেওয়া হবে।

ট্রাম্প প্রশাসনের ওই ঘোষণায় বলা হয়, এই অর্থায়ন তাদের জন্য যারা ‘জাতীয় সার্বভৌমত্ব, অভিবাসন, সেন্সরশিপ ও আইনগত হয়রানির চ্যালেঞ্জ মোকাবিলায় অভিন্ন রাজনৈতিক দর্শন, আইনের শাসন এবং পশ্চিমা সভ্যতার যৌথ ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’ উদ্যোগ গ্রহণ করবে।

ইউরোপীয় রাজনীতিতে সরাসরি প্রভাব বিস্তারের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এমন উদ্বেগের মধ্যেই মের্জ বলেন, তিনি চান না সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জার্মানির অঙ্গরাজ্য নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করুক যুক্তরাষ্ট্র।

বুধবার (১৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে মের্জ বলেন, আমরা যেমন আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ করি না, তেমনি আমি চাই না মার্কিন সরকার বা সরকারের ঘনিষ্ঠ কোনো প্রতিষ্ঠান জার্মান নির্বাচনে হস্তক্ষেপ করুক।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক কয়েকজন কর্মকর্তা দাবি করেছেন, এই অনুদান কর্মসূচি ইউরোপের ডানপন্থি গোষ্ঠী এবং সম্ভাব্য রাজনৈতিক দলগুলোকে সহায়তা দিতে সরকারি অর্থ পুনর্বিন্যাসের দীর্ঘমেয়াদি প্রচেষ্টার অংশ।

আগের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প প্রশাসনের অধীনে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইউরোপের রাজনৈতিক দলগুলোকে অর্থায়নে আগ্রহী। তবে যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা-সংক্রান্ত আইন এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে।

এদিকে, বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা ইউরোপের সামাজিক রক্ষণশীল সংগঠন ও বিভিন্ন অতি-ডানপন্থি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক জোরদার করতেও সক্রিয় রয়েছেন।

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow