জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হচ্ছে ১ লাখ ৮৫ হাজার জনসংখ্যার দ্বীপদেশ কুরাসাওয়ের। এর মধ্য দিয়ে তারা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে রেকর্ড গড়বে। গত দুই বিশ্বকাপে ব্যর্থ হওয়া জার্মানির বিপক্ষে কুরাসাওকে হালকা করে দেখার সুযোগ কম। কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে দেশটি টানা ১০ ম্যাচ অপরাজিত ছিল। স্কোয়াডে নেদারল্যান্ডসে বেড়ে ওঠা বেশ কয়েকজন ফুটবলার আছেন যারা ম্যাচে বল নিজেদের দখলে রাখতে বেশ দক্ষ। ম্যাচটি ঘিরে দ্য নিউইয়র্ক টাইমসের খেলাধুলাভিত্তিক ওয়েবসাইট ‘দ্য অ্যাথলেটিক’ বিশ্লেষকের পাশাপাশি কম্পিউটারনির্ভর ভ্যবিষ্যদ্বাণীর ব্যবস্থা ‘অ্যালগো’র আশ্রয় নিয়েছে। অ্যাথলেটিকের ওয়েবসাইটে প্রকাশিত ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, কুরাসাওয়ের প্রতি যথাযথ সম্মান রেখেই বলা যায়, তাদের মোকাবিলা করা জার্মানির জন্য বড় কোনো চ্যালেঞ্জ নয়। বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে। অ্যাথলেটিক বলছে, এই ম্যাচে ‘অনেক গোল’ দেখা যেতে পারে। কুরাসাও বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় অঘটন ঘটাতে না পারলে ম্যাচটি একপেশেও হয়ে যেতে পারে। দ্য অ্যাথলেটিক বলছে, জার্মানি ব

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হচ্ছে ১ লাখ ৮৫ হাজার জনসংখ্যার দ্বীপদেশ কুরাসাওয়ের। এর মধ্য দিয়ে তারা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে রেকর্ড গড়বে।

গত দুই বিশ্বকাপে ব্যর্থ হওয়া জার্মানির বিপক্ষে কুরাসাওকে হালকা করে দেখার সুযোগ কম। কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে দেশটি টানা ১০ ম্যাচ অপরাজিত ছিল। স্কোয়াডে নেদারল্যান্ডসে বেড়ে ওঠা বেশ কয়েকজন ফুটবলার আছেন যারা ম্যাচে বল নিজেদের দখলে রাখতে বেশ দক্ষ।

ম্যাচটি ঘিরে দ্য নিউইয়র্ক টাইমসের খেলাধুলাভিত্তিক ওয়েবসাইট ‘দ্য অ্যাথলেটিক’ বিশ্লেষকের পাশাপাশি কম্পিউটারনির্ভর ভ্যবিষ্যদ্বাণীর ব্যবস্থা ‘অ্যালগো’র আশ্রয় নিয়েছে। অ্যাথলেটিকের ওয়েবসাইটে প্রকাশিত ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, কুরাসাওয়ের প্রতি যথাযথ সম্মান রেখেই বলা যায়, তাদের মোকাবিলা করা জার্মানির জন্য বড় কোনো চ্যালেঞ্জ নয়।

বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে। অ্যাথলেটিক বলছে, এই ম্যাচে ‘অনেক গোল’ দেখা যেতে পারে। কুরাসাও বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় অঘটন ঘটাতে না পারলে ম্যাচটি একপেশেও হয়ে যেতে পারে।

দ্য অ্যাথলেটিক বলছে, জার্মানি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সফল দল। তারা চারবার বিশ্বকাপ জিতেছে, আরও চারবার রানার্স-আপ হয়েছে। তবে গত দুই আসরেই গ্রুপ পর্ব পার হতে পারেনি।

দলের অন্যতম সেরা দুই প্লেমেকার ফ্লোরিয়ান ভির্টজ ও জামাল মুসিয়ালা। দুজনেরই ক্লাব মৌসুম খুব ভালো যায়নি। তাদের সঙ্গে কাই হাভার্টজকে নিয়ে গঠিত আক্রমণভাগ; ম্যাচটি থেকে জার্মানিকে তিন পয়েন্ট এনে দিতে পারে।

অ্যাথলেটিকের নিজস্ব বিশ্লেষক, অতিথি বিশ্লেষক ও কম্পিউটারনির্ভর ভ্যবিষ্যদ্বাণীর ব্যবস্থা ‘অ্যালগো’ বলছে, ম্যাচটি জার্মানিই জিতবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow