জাল টাকার নেটওয়ার্কে জড়িত কলেজছাত্র আটক

কুমিল্লার চান্দিনায় জাল টাকার নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। তার থেকে নোটসহ জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।  সোমবার (২০ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পালকি সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলাম (২৫) নামে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। তিনি মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের বাসিন্দা এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশ জানায়, সম্প্রতি চান্দিনাসহ আশপাশের এলাকায় জাল নোট ছড়িয়ে পড়ার অভিযোগ বাড়ছিল। বিষয়টি নজরে আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় জাল টাকা সরবরাহের মুহূর্তে আরিফুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে ১৩ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন জাল নোট উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুরাদনগরের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও প্রিন্টার উদ্ধার করে পুলিশ। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এককভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা কঠিন। জাল নোটের বিস্তার, সরবরাহের ধরণ এবং ব্যব

জাল টাকার নেটওয়ার্কে জড়িত কলেজছাত্র আটক

কুমিল্লার চান্দিনায় জাল টাকার নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। তার থেকে নোটসহ জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পালকি সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলাম (২৫) নামে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। তিনি মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের বাসিন্দা এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ জানায়, সম্প্রতি চান্দিনাসহ আশপাশের এলাকায় জাল নোট ছড়িয়ে পড়ার অভিযোগ বাড়ছিল। বিষয়টি নজরে আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় জাল টাকা সরবরাহের মুহূর্তে আরিফুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে ১৩ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন জাল নোট উদ্ধার করা হয়েছে।

পরবর্তীতে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুরাদনগরের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও প্রিন্টার উদ্ধার করে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এককভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা কঠিন। জাল নোটের বিস্তার, সরবরাহের ধরণ এবং ব্যবহৃত সরঞ্জাম বিশ্লেষণে একটি সংগঠিত নেটওয়ার্কের সম্পৃক্ততার সম্ভাবনা দেখা যাচ্ছে। আটক আরিফুল ওই চক্রের মূল পরিকল্পনাকারী, নাকি কেবল সরবরাহকারী-সেটি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও এ ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। তারা বলছেন, বাজারে জাল নোটের ঝুঁকি বাড়লে সাধারণ মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি ব্যবসায়ীদের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ে।

চান্দিনা থানার কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মঙ্গলবার (২১ এপ্রিল) তাকে আদালতে হাজির করা হবে। পাশাপাশি সম্ভাব্য নেটওয়ার্কের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow