জাল সনদে শিক্ষক নিয়োগ, মাদরাসা সুপার গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল সনদের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় এক মাদরাসা সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া সাইদুর রহমান ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসার সুপার। জানা গেছে, জাল সনদের ভিত্তিতে ওই মাদরাসায় একজন শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি কুড়িগ্রাম আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয় সিআইডিকে। তদন্ত শেষে সিআইডি আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত সাইদুর রহমানকে সশরীরে হাজির হওয়ার সমন জারি করেন। তবে সমন পাওয়ার পরও তিনি আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। অ‌ভিযোগ রয়েছে, মাদরাসার সুপার সাইদুর রহমান এনটিআরসিএ সনদ জালিয়াতির মাধ্যমে নিজের ভাতিজা মো. মোস্তাফিজুর রহমানকে সহকারী মৌলভী পদে তার মাদরাসায় নিয়োগ দেন। নিয়োগের বিনিময়ে তিনি ভাতিজার কাছ থেকে ভূরুঙ্গামারী পাবলিক ক্লাবের পূর্ব পাশে অবস্থিত বাড়ি-দোকানস

জাল সনদে শিক্ষক নিয়োগ, মাদরাসা সুপার গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল সনদের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় এক মাদরাসা সুপারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া সাইদুর রহমান ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসার সুপার।

জানা গেছে, জাল সনদের ভিত্তিতে ওই মাদরাসায় একজন শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি কুড়িগ্রাম আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয় সিআইডিকে। তদন্ত শেষে সিআইডি আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত সাইদুর রহমানকে সশরীরে হাজির হওয়ার সমন জারি করেন।

তবে সমন পাওয়ার পরও তিনি আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

অ‌ভিযোগ রয়েছে, মাদরাসার সুপার সাইদুর রহমান এনটিআরসিএ সনদ জালিয়াতির মাধ্যমে নিজের ভাতিজা মো. মোস্তাফিজুর রহমানকে সহকারী মৌলভী পদে তার মাদরাসায় নিয়োগ দেন। নিয়োগের বিনিময়ে তিনি ভাতিজার কাছ থেকে ভূরুঙ্গামারী পাবলিক ক্লাবের পূর্ব পাশে অবস্থিত বাড়ি-দোকানসহ প্রায় তিন শতক জমি লিখে নেন।

এর আগেও নিয়োগ-সংক্রান্ত একটি মামলায় সাইদুর রহমান গ্রেফতার হয়েছিলেন।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

রোকনুজ্জামান মানু/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow