জাহাজ জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্রকে জবাব দেবে ইরান

জাহাজ জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। জাতিসংঘের কাছে এ সংক্রান্ত্র একটি চিঠি পাঠিয়েছে তেহরান। চিঠিতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সেনারা ইরানের পতাকাবাহী যে কার্গো জাহাজ আটক করেছে, সেটি ছেড়ে দেওয়ার আহ্বান জানায় দেশটি। খবর বিবিসির। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে মঙ্গলবার ওই চিঠি পাঠান জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি। সেখানে ইরানের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ আটকের ঘটনাকে জলদস্যুতা অভিহিত করে সেটির বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠিতে তেহরান বলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী, এই নির্লজ্জ কর্মকাণ্ড মোকাবিলা করার পূর্ণ অধিকার ইরানের ইসলামী প্রজাতন্ত্রের রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow