জাহাজবাড়ি হত্যাকাণ্ড : অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ৭ জুন

রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত ভবনে কথিত জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন শুনানি আবারও পিছিয়েছে। আগামী ৭ জুন নতুন তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্যরা হলেন মো. শফিউল আলম মাহমুদ এবং মোহিতুল হক এনাম চৌধুরী। এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি অভিযোগ গঠন শুনানির জন্য আরও এক মাস সময়ের আবেদন করলে আদালত ৭ জুন দিন ধার্য করেন। এর আগে গত ৬ এপ্রিল শুনানির দিন নির্ধারিত থাকলেও আবেদনের পরিপ্রেক্ষিতে তা পেছানো হয়। এছাড়া ৮ মার্চ পলাতক ছয় আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এ মামলায় বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক এবং ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি

জাহাজবাড়ি হত্যাকাণ্ড : অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ৭ জুন

রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত ভবনে কথিত জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন শুনানি আবারও পিছিয়েছে। আগামী ৭ জুন নতুন তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্যরা হলেন মো. শফিউল আলম মাহমুদ এবং মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি অভিযোগ গঠন শুনানির জন্য আরও এক মাস সময়ের আবেদন করলে আদালত ৭ জুন দিন ধার্য করেন।

এর আগে গত ৬ এপ্রিল শুনানির দিন নির্ধারিত থাকলেও আবেদনের পরিপ্রেক্ষিতে তা পেছানো হয়। এছাড়া ৮ মার্চ পলাতক ছয় আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

এ মামলায় বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক এবং ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, সিটিটিসি’র সাবেক প্রধান মনিরুল ইসলাম, যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায় এবং আব্দুল বাতেন। তাদের হাজির হওয়ার জন্য গত ২২ ফেব্রুয়ারি দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’তে কথিত জঙ্গি আস্তানায় ‘অপারেশন স্ট্রম-২৬’ নামে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ওই অভিযানে ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow