জাহাজে হামলা মানে ইরানের ওপর আক্রমণ, ইউক্রেনকে রাশিয়ার হুমকি

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার ঘটনাকে সরাসরি ইরানের ওপর হামলা বলা যেতে পারে বলে বিবৃতি দিয়েছে রাশিয়া। আঞ্চলিক শান্তি বজায় রাখতে ইউক্রেন থেকে আসা এমন হুমকি নির্মূল করা খুবই প্রয়োজন বলে দাবি করেছে মস্কো। মঙ্গলবার (২৮ জুলাই) এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেন কাস্পিয়ান সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা করার ঘটনাটি মূলত ইরানের ওপরেই হামলা। এসময় ইউক্রেন তাদের ‘সন্ত্রাসী হামলার’ পরিধি ভৌগোলিকভাবে বড় করছে বলেও অভিযোগ করেন তিনি। আরও পড়ুন ইরানের জাহাজে হামলা চালিয়ে নিজের পায়েই কুড়াল মারল ইউক্রেন? একই সঙ্গে জার্মানির নর্ড স্ট্রিম পাইপলাইন উড়িয়ে দেওয়া এবং সিপিসি পাইপলাইন অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়ে কাজাখস্তানের স্বার্থ ব্যাহত করেছে বলে অভিযোগ করেন পেসকভ। গত শনিবার (২৫ জুলাই) কাস্পিয়ান সাগরে ইউক্রেনীয় বাহিনী ইরানের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায়। এতে একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, কিয়েভ মূলত সেই জাহাজগুলোতেই হামলা চালিয়েছে যেগুলোর সঙ্গে সামরিক কার্গো পরিবহনের সংশিষ্টত

জাহাজে হামলা মানে ইরানের ওপর আক্রমণ, ইউক্রেনকে রাশিয়ার হুমকি

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার ঘটনাকে সরাসরি ইরানের ওপর হামলা বলা যেতে পারে বলে বিবৃতি দিয়েছে রাশিয়া। আঞ্চলিক শান্তি বজায় রাখতে ইউক্রেন থেকে আসা এমন হুমকি নির্মূল করা খুবই প্রয়োজন বলে দাবি করেছে মস্কো।

মঙ্গলবার (২৮ জুলাই) এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেন কাস্পিয়ান সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা করার ঘটনাটি মূলত ইরানের ওপরেই হামলা।

এসময় ইউক্রেন তাদের ‘সন্ত্রাসী হামলার’ পরিধি ভৌগোলিকভাবে বড় করছে বলেও অভিযোগ করেন তিনি।

একই সঙ্গে জার্মানির নর্ড স্ট্রিম পাইপলাইন উড়িয়ে দেওয়া এবং সিপিসি পাইপলাইন অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়ে কাজাখস্তানের স্বার্থ ব্যাহত করেছে বলে অভিযোগ করেন পেসকভ।

গত শনিবার (২৫ জুলাই) কাস্পিয়ান সাগরে ইউক্রেনীয় বাহিনী ইরানের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায়। এতে একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, কিয়েভ মূলত সেই জাহাজগুলোতেই হামলা চালিয়েছে যেগুলোর সঙ্গে সামরিক কার্গো পরিবহনের সংশিষ্টতা পাওয়া গেছে।

এদিকে, জাহাজের হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ হামলাকে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন তিনি।

আরাগচি বলেছেন, কিয়েভের ওই পরজীবী সরকার যা করেছে, তার জবাব অবশ্যই দেওয়া হবে।

একই ধরনের মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজিও। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো হামলার মূল্য চোকাতে হয়। তেহরান এর জবাব না দিয়ে বসে থাকবে না।

সূত্র: আল-জাজিরা
আরএইচ/কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow