জাহাজের সঙ্গে লঞ্চের সংঘর্ষ, প্রাণে বাঁচলেন ২ শতাধিক যাত্রী
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তেলবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লঞ্চে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা এমভি রেজোয়ান লঞ্চটি মাঝ নদীতে পৌঁছালে তেলবাহী একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। লঞ্চের যাত্রীরা জানান, সংঘর্ষে লঞ্চে থাকা ১০ জন যাত্রী আহত হন। কেউ হাতে-পায়ে গুরুতর আঘাত পান, কেউ মাথায় আঘাত পান। এসময় নদীতে পড়ে যান দুই যাত্রী। পরে তারা সাঁতরে লঞ্চে ওঠেন। লঞ্চের মাস্টারের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটে। দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান প্রামাণিক বলেন, আহত যাত্রীরা দৌলতদিয়া লঞ্চঘাটে ঘাটে পৌঁছালে আমরা তাদের নিরাপদে লঞ্চ থেকে নামিয়ে স্বজনদের হাতে তুলে দিই। দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা কালবেলাকে বলেন, নগরবাড়ি থেকে ঢাকাগামী তেলবাহী জাহাজটির সঙ্গে লঞ্চের সংঘর্ষের উপক্রম হয়েছিল। লঞ্চের মাস্টার সজোরে লঞ্চটি ব্যাকগিয়ার করলে সৃষ্ট ঝাঁকুনিতে কয়েকজন যাত্রী পড়ে গিয়ে মৃদু আহত হন। তারা সবাই গন্তব্যে চলে গেছেন।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তেলবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লঞ্চে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা এমভি রেজোয়ান লঞ্চটি মাঝ নদীতে পৌঁছালে তেলবাহী একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়।
লঞ্চের যাত্রীরা জানান, সংঘর্ষে লঞ্চে থাকা ১০ জন যাত্রী আহত হন। কেউ হাতে-পায়ে গুরুতর আঘাত পান, কেউ মাথায় আঘাত পান। এসময় নদীতে পড়ে যান দুই যাত্রী। পরে তারা সাঁতরে লঞ্চে ওঠেন। লঞ্চের মাস্টারের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটে।
দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান প্রামাণিক বলেন, আহত যাত্রীরা দৌলতদিয়া লঞ্চঘাটে ঘাটে পৌঁছালে আমরা তাদের নিরাপদে লঞ্চ থেকে নামিয়ে স্বজনদের হাতে তুলে দিই।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা কালবেলাকে বলেন, নগরবাড়ি থেকে ঢাকাগামী তেলবাহী জাহাজটির সঙ্গে লঞ্চের সংঘর্ষের উপক্রম হয়েছিল। লঞ্চের মাস্টার সজোরে লঞ্চটি ব্যাকগিয়ার করলে সৃষ্ট ঝাঁকুনিতে কয়েকজন যাত্রী পড়ে গিয়ে মৃদু আহত হন। তারা সবাই গন্তব্যে চলে গেছেন।
What's Your Reaction?