জাহের আলভীর স্ত্রীর ভালোবাসা, ত্যাগ ও করুণ পরিণতি নিয়ে যা বললেন তমা

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আজ দুপুরে আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আকস্মিক এ মৃত্যুর খবরে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও পরিচিতজনরা সামাজিক মাধ্যমে স্মৃতিচারণ ও শোকবার্তা জানাচ্ছেন। তাদের মধ্যে চিত্রনায়িকা তমা মির্জা একটি দীর্ঘ ও আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি একজন ভালোবাসার মানুষের পাশে দাঁড়িয়ে থাকা এক নারীর নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও ভাঙনের গল্প তুলে ধরেন। তমা মির্জা লিখেছেন, ‘একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে, সে তার ভালোবাসার মানুষটার শূন্য পকেট হলেও তাকে ভালোবাসে, তার পাশে থাকে, তাকে সাহস জোগায়, জীবনে অনেক দূর এগিয়ে যেতে উৎসাহ দেয়। পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করে, কিন্তু ভালোবাসার মানুষটার হাত ছাড়ে না। আর সেই মানুষটা যখন সফলতা পায়, জীবনে পূর্ণতা পায়, সবার আগে ওই মেয়েটাকেই ঠকায়, অবহেলা করে, কষ্ট দেয়, তুচ্ছ-তাচ্ছিল্য করে।’ তিনি আরও লেখেন, ‘একটা মেয়ে সব মেনে নিতে পারে, সহ্য করতে পারে; কিন্তু তার ভালোবাসার মানুষের বদলে যাওয়া চেহারা মানতে পারে না। তখন জীবনটা অর্থহীন হয়ে যায়। নিজের কাছে, জীবনের কাছে সে হেরে যায়। সবকিছু থেকে নিজেকে

জাহের আলভীর স্ত্রীর ভালোবাসা, ত্যাগ ও করুণ পরিণতি নিয়ে যা বললেন তমা

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আজ দুপুরে আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আকস্মিক এ মৃত্যুর খবরে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও পরিচিতজনরা সামাজিক মাধ্যমে স্মৃতিচারণ ও শোকবার্তা জানাচ্ছেন।

তাদের মধ্যে চিত্রনায়িকা তমা মির্জা একটি দীর্ঘ ও আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি একজন ভালোবাসার মানুষের পাশে দাঁড়িয়ে থাকা এক নারীর নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও ভাঙনের গল্প তুলে ধরেন।

তমা মির্জা লিখেছেন, ‘একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে, সে তার ভালোবাসার মানুষটার শূন্য পকেট হলেও তাকে ভালোবাসে, তার পাশে থাকে, তাকে সাহস জোগায়, জীবনে অনেক দূর এগিয়ে যেতে উৎসাহ দেয়। পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করে, কিন্তু ভালোবাসার মানুষটার হাত ছাড়ে না। আর সেই মানুষটা যখন সফলতা পায়, জীবনে পূর্ণতা পায়, সবার আগে ওই মেয়েটাকেই ঠকায়, অবহেলা করে, কষ্ট দেয়, তুচ্ছ-তাচ্ছিল্য করে।’

তিনি আরও লেখেন, ‘একটা মেয়ে সব মেনে নিতে পারে, সহ্য করতে পারে; কিন্তু তার ভালোবাসার মানুষের বদলে যাওয়া চেহারা মানতে পারে না। তখন জীবনটা অর্থহীন হয়ে যায়। নিজের কাছে, জীবনের কাছে সে হেরে যায়। সবকিছু থেকে নিজেকে মুক্ত করে, ওই মানুষটাকে মুক্তি দিয়ে সবার থেকে দূরে চলে যায়…
হয়তো বেঁচে থেকে যে যন্ত্রণা সে বয়ে বেড়াচ্ছিল, তার চেয়ে একটু কম যন্ত্রণার জায়গা সে খুঁজে নিয়েছে।’

তমার পোস্টের নিচে অসংখ্য মানুষ শোক, ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন। কেউ কেউ নারীর মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরেছেন, কেউ আবার সম্পর্কের ভাঙন ও অবহেলার প্রসঙ্গ সামনে এনেছেন।

ইকরার মৃত্যুর ঘটনায় আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে কিনা, সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। পরিবারের পক্ষ থেকেও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

শোবিজ অঙ্গনের অনেকেই বলছেন, সম্পর্কের টানাপোড়েন, মানসিক চাপ ও একাকিত্ব নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলেন ইকরা।

আরও পড়ুন:
দুই হাজার টাকা হাতে বিয়ে, ১৬ বছরের সংসার ছাড়লেন ইকরা 
স্ত্রীর আত্মহত্যা নিয়ে মুখ খুললেন অভিনেতা জাহের আলভী 

তবে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো প্রশ্ন একটাই, ভালোবাসার ভাঙনে হারিয়ে যাওয়া এই প্রাণ কি কোনো সতর্ক সংকেত রেখে গেল আমাদের জন্য?

এলআইএ/এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow