জিংক সমৃদ্ধ ধান চাষে জোর, বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আয়োজন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা বাড়াতে কাজ করছে আরডিআরএস বাংলাদেশ। জিংক সমৃদ্ধ ধানের ভাত খাওয়ার পরামর্শ সহ অভিভাবকদের জিংক সমৃদ্ধ ধান চাষাবাদের জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরামর্শ দিতে এনজিওটি হাতে নিয়েছে বিশেষ কর্মসূচী। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ কর্মসূচী স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রিআ্যক্টস-ইন প্রজেক্ট আওতায় হারভেস্ট প্লাস বাংলাদেশের সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ এ প্রোগ্রামের আয়োজন করে। এতে অংশ নেন বিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থী ও কর্মরত শিক্ষকরা। শিক্ষার্থীদের মাঝে জিংক পুষ্টি উপাদান নিয়ে পরামর্শ মূলক বক্তব্য আরডিআরএস বাংলাদেশের রিআ্যক্টস-ইন প্রজেক্ট এর কৃষি অফিসার আব্দুল্লাহ আল বাকী। এমন আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ আলম ও স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অংশ নেওয়া শিক্ষার্থীরা।

জিংক সমৃদ্ধ ধান চাষে জোর, বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আয়োজন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা বাড়াতে কাজ করছে আরডিআরএস বাংলাদেশ। জিংক সমৃদ্ধ ধানের ভাত খাওয়ার পরামর্শ সহ অভিভাবকদের জিংক সমৃদ্ধ ধান চাষাবাদের জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরামর্শ দিতে এনজিওটি হাতে নিয়েছে বিশেষ কর্মসূচী।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ কর্মসূচী স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রিআ্যক্টস-ইন প্রজেক্ট আওতায় হারভেস্ট প্লাস বাংলাদেশের সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ এ প্রোগ্রামের আয়োজন করে। এতে অংশ নেন বিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থী ও কর্মরত শিক্ষকরা।

শিক্ষার্থীদের মাঝে জিংক পুষ্টি উপাদান নিয়ে পরামর্শ মূলক বক্তব্য আরডিআরএস বাংলাদেশের রিআ্যক্টস-ইন প্রজেক্ট এর কৃষি অফিসার আব্দুল্লাহ আল বাকী।

এমন আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ আলম ও স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অংশ নেওয়া শিক্ষার্থীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow