জিম্বাবুয়ে সিরিজের জন্য দল ঘোষণা, ফিরলেন আলিস-বর্ষণ

জিম্বাবুয়ে ‘এ’ দলের বাংলাদেশ সফর শুরুর দিনই হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের সিরিজের জন্য আলাদা দুটি স্কোয়াড দিয়েছে বোর্ড, যেখানে জায়গা পেয়েছেন দীর্ঘদিন ইনজুরিতে থাকা রহস্য স্পিনার আলিস আল ইসলাম ও পেসার রোহানাত দৌলা বর্ষণ। এইচপি দলের নেতৃত্বে থাকছেন জাকির হাসান। জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ ও ১০ জুন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। সিরিজের শেষ ম্যাচটি হবে ১৩ জুন রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর আবারও এইচপি দলে সুযোগ পেয়েছেন আলিস ও বর্ষণ। ২০২৫ বিপিএলের ফাইনালে চোটে পড়েছিলেন আলিস আল ইসলাম। এরপর ফেব্রুয়ারিতে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন তিনি। অন্যদিকে, ২০২৪ ঢাকা প্রিমিয়ার লিগের পর ইনজুরির কারণে প্রায় পুরো মৌসুম মিস করা রোহানাত দৌলা বর্ষণও দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে এইচপি স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। দু’জনই ঘরোয়া ক্রিকেটে ফেরার পর নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্য

জিম্বাবুয়ে সিরিজের জন্য দল ঘোষণা, ফিরলেন আলিস-বর্ষণ

জিম্বাবুয়ে ‘এ’ দলের বাংলাদেশ সফর শুরুর দিনই হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের সিরিজের জন্য আলাদা দুটি স্কোয়াড দিয়েছে বোর্ড, যেখানে জায়গা পেয়েছেন দীর্ঘদিন ইনজুরিতে থাকা রহস্য স্পিনার আলিস আল ইসলাম ও পেসার রোহানাত দৌলা বর্ষণ। এইচপি দলের নেতৃত্বে থাকছেন জাকির হাসান।

জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ ও ১০ জুন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। সিরিজের শেষ ম্যাচটি হবে ১৩ জুন রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে।

ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর আবারও এইচপি দলে সুযোগ পেয়েছেন আলিস ও বর্ষণ। ২০২৫ বিপিএলের ফাইনালে চোটে পড়েছিলেন আলিস আল ইসলাম। এরপর ফেব্রুয়ারিতে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন তিনি।

অন্যদিকে, ২০২৪ ঢাকা প্রিমিয়ার লিগের পর ইনজুরির কারণে প্রায় পুরো মৌসুম মিস করা রোহানাত দৌলা বর্ষণও দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে এইচপি স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।

দু’জনই ঘরোয়া ক্রিকেটে ফেরার পর নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে আলিস এখন পর্যন্ত ৮ ম্যাচে ২২ উইকেট শিকার করেছেন। আর বর্ষণের ঝুলিতে রয়েছে ৫ ম্যাচে ১০ উইকেট।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এইচপি দলে জায়গা পেয়েছেন ইয়াসির আলী চৌধুরী, শাহাদাত হোসেন ও জাকির হাসানের মতো ক্রিকেটাররাও। স্কোয়াডে থাকা খালেদ আহমেদ ও জাকের আলীসহ মোট পাঁচজন ক্রিকেটারের জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে।

এই সিরিজের বিশেষত্ব হলো, তিন ম্যাচের জন্য একক দল না দিয়ে প্রথম দুই ম্যাচ ও তৃতীয় ম্যাচের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রথম দুই ম্যাচের দলে থাকা ইফতেখার হোসেন ইফতি, আকবর আলী, মুশফিক হাসান, আলিস আল ইসলাম ও রাকিবুল হাসান শেষ ম্যাচে থাকছেন না। তাদের জায়গায় তৃতীয় ম্যাচের স্কোয়াডে যুক্ত হয়েছেন আশিকুর রহমান শিবলি, জাকের আলী, রবিউল হক, আবু হাশিম ও মঈন খান।

প্রথম দুই ম্যাচের স্কোয়াড

জাকির হাসান (অধিনায়ক), শাহাদাত হোসেন, অমিত হাসান, ইফতেখার হোসেন ইফতি, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, সামিউন বশির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী রিজওয়ান, খালেদ আহমেদ, মুশফিক হাসান, আলিস আল ইসলাম, রহনত দৌল্লা বর্ষণ ও রাকিবুল হাসান।

তৃতীয় ম্যাচের স্কোয়াড

জাকির হাসান (অধিনায়ক), শাহাদাত হোসেন, অমিত হাসান, আশিকুর রহমান শিবলি, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী, সামিউন বশির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী রিজওয়ান, রবিউল হক, আবু হাশিম, মঈন খান, রহনত দৌল্লা বর্ষণ ও খালেদ আহমেদ।

এসকেডি/আইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow