জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পাঁচ সিটি প্রশাসকের শ্রদ্ধা
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পাঁচ সিটি করপোরেশনের প্রশাসক। রবিবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর জিয়া উদ্যান এলাকায় তারা পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে সুরা ফাতেহা পাঠ, দোয়া ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় প্রশাসকদের সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
