জিয়ার স্মৃতি ধরে রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি : ডা. ডোনার

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেটের শিকাগো শহরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামকরণে একটি সড়ক পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। স্থানীয় সময় রোববার (৩১ মে) তিনি সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, জিয়াউর রহমানের স্মৃতি ধরে রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল হক এবং সাংগঠনিক সম্পাদক দুলুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সড়ক পরিদর্শনকালে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, আজকের দিনটি আমার জন্য এক আনন্দঘন মুহূর্ত। শহীদ জিয়ার একজন সৈনিক হিসেবে বিদেশের মাটিতে বিশেষ করে আমেরিকার মতো দেশের একটি স্টেটের সড়ক যার নাম ‘জিয়াউর রহমান ওয়ে’ সেটি পরিদর্শন করতে পেরে আমি আনন্দিত। আবার ব্যথিতও বটে। কারণ ৩০ মে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। এই দিনে চট্টগ্রামে কতিপয় বিপথগামী সেনা সদস্যের হাতে শাহাদাতবরণ করেন আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উল্লেখ্য, জিয়াউর রহমানের শাহাদাত বার্

জিয়ার স্মৃতি ধরে রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি : ডা. ডোনার
যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেটের শিকাগো শহরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামকরণে একটি সড়ক পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। স্থানীয় সময় রোববার (৩১ মে) তিনি সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, জিয়াউর রহমানের স্মৃতি ধরে রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল হক এবং সাংগঠনিক সম্পাদক দুলুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সড়ক পরিদর্শনকালে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, আজকের দিনটি আমার জন্য এক আনন্দঘন মুহূর্ত। শহীদ জিয়ার একজন সৈনিক হিসেবে বিদেশের মাটিতে বিশেষ করে আমেরিকার মতো দেশের একটি স্টেটের সড়ক যার নাম ‘জিয়াউর রহমান ওয়ে’ সেটি পরিদর্শন করতে পেরে আমি আনন্দিত। আবার ব্যথিতও বটে। কারণ ৩০ মে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। এই দিনে চট্টগ্রামে কতিপয় বিপথগামী সেনা সদস্যের হাতে শাহাদাতবরণ করেন আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উল্লেখ্য, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেডআরএফ’র পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে ৩০ মে শহীদ জিয়ার মাজারে সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিল করা হয়। পাশাপাশি ওই দিন জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে বিশেষ ক্রোড়পত্র বের করা হয়। এছাড়াও শহীদ জিয়ার স্মৃতি ও আদর্শ ধারণ করার জন্য সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ১০ জুন সেই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে। কর্মসূচির উদ্বোধন করবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান। জিয়াউর রহমানের স্মৃতি ধরে রাখতেই বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান অধ্যপক ডা. ফরহাদ হালিম ডোনার। শিকাগোতে জিয়াউর রহমান ওয়ে’র উদ্বোধনের স্মৃতিচারণ করতে গিয়ে বিএনপি নেতা শাহ মোজাম্মেল হক বলেন, শিকাগো শহরের কাউন্সিলর ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় 'জিয়াউর রহমান ওয়ে' নাম দিয়ে সড়কটি উদ্বোধন করেন শিকাগো সিটি কাউন্সিলের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির নেতা জোসেফ এ জোর মুর। অনুষ্ঠানে বেলুন উড়িয়ে নামফলক উন্মোচন করার আগে পরিবেশন করা হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত। এই সড়ক বাংলাদেশের মানুষের জন্য গর্বের এবং আনন্দের। তবে এই সড়কটি উদ্বোধন করার পরপরই তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরা এর বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দেয়। কিন্তু বিএনপির পক্ষ থেকে সেই মামলার বিরুদ্ধে লড়াই করে এই সড়ক টিকিয়ে রাখা হয়েছে। এই সড়কের আগের নাম ছিল ক্লাব স্ট্রিট। এখন এটা জিয়াউর রহমান ওয়ে। যতদিন আমেরিকা থাকবে ইলিনয় স্টেট থাকবে শিকাগো শহর থাকবে ততদিন জিয়াউর রহমানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow