জিরা মাসুদ ও ডাইল কাদেরদের ‘জ্যাকপট’ দর্শক মাতাচ্ছে

চোরাকারবারি, স্থানীয় রাজনীতি আর হঠাৎ পাওয়া বিপুল অর্থ; এই তিন উপাদান ঘিরেই এগিয়েছে নতুন বিশেষ নাটক ‘জ্যাকপট’। দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া এই নাটকটি ইতোমধ্যেই দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। বঙ্গ ঈদ ফেস্টের অন্যতম আকর্ষণ হিসেবে মুক্তি পাওয়া নাটকটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা। তাদের রসায়ন ও অভিনয় দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে। মাজিদুল ইসলাম স্বাধীনের পরিচালনায় নির্মিত ‘জ্যাকপট’র গল্প আবর্তিত হয়েছে সীমান্তবর্তী এক এলাকার নানা ঘটনা ঘিরে। নাটকে ‘জিরা মাসুদ’ চরিত্রে শিমুল শর্মা এবং ‘ডাইল কাদের’ চরিত্রে শরাফ আহমেদ জীবন হাস্যরস ও উত্তেজনার মিশেলে দর্শকদের টানটান বিনোদন দিচ্ছেন। মূলত চোরাকারবারি চক্র, স্থানীয় রাজনীতির দ্বন্দ্ব এবং হঠাৎ প্রাপ্ত বিশাল অংকের টাকাকে কেন্দ্র করে কাহিনী এগিয়েছে। একপর্যায়ে মাসুদ, কাদের এবং স্থানীয় পুলিশের মধ্যে তৈরি হয় রুদ্ধশ্বাস পরিস্থিতি। নাটকটিকে শেষ পর্যন্ত উপভোগ্য করে তোলে এই চরিত্রগুলো। নাটকটির সাড়া পাওয়া নিয়ে নির্মাতা মাজিদুল ইসলাম স্বাধীন বলেন, ‘জীবন ও শিমুলের সঙ্গে কাজ করা ছিল দারুণ

জিরা মাসুদ ও ডাইল কাদেরদের ‘জ্যাকপট’ দর্শক মাতাচ্ছে

চোরাকারবারি, স্থানীয় রাজনীতি আর হঠাৎ পাওয়া বিপুল অর্থ; এই তিন উপাদান ঘিরেই এগিয়েছে নতুন বিশেষ নাটক ‘জ্যাকপট’। দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া এই নাটকটি ইতোমধ্যেই দর্শকদের মাঝে সাড়া ফেলেছে।

বঙ্গ ঈদ ফেস্টের অন্যতম আকর্ষণ হিসেবে মুক্তি পাওয়া নাটকটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা। তাদের রসায়ন ও অভিনয় দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে।

মাজিদুল ইসলাম স্বাধীনের পরিচালনায় নির্মিত ‘জ্যাকপট’র গল্প আবর্তিত হয়েছে সীমান্তবর্তী এক এলাকার নানা ঘটনা ঘিরে। নাটকে ‘জিরা মাসুদ’ চরিত্রে শিমুল শর্মা এবং ‘ডাইল কাদের’ চরিত্রে শরাফ আহমেদ জীবন হাস্যরস ও উত্তেজনার মিশেলে দর্শকদের টানটান বিনোদন দিচ্ছেন।

মূলত চোরাকারবারি চক্র, স্থানীয় রাজনীতির দ্বন্দ্ব এবং হঠাৎ প্রাপ্ত বিশাল অংকের টাকাকে কেন্দ্র করে কাহিনী এগিয়েছে। একপর্যায়ে মাসুদ, কাদের এবং স্থানীয় পুলিশের মধ্যে তৈরি হয় রুদ্ধশ্বাস পরিস্থিতি। নাটকটিকে শেষ পর্যন্ত উপভোগ্য করে তোলে এই চরিত্রগুলো।

নাটকটির সাড়া পাওয়া নিয়ে নির্মাতা মাজিদুল ইসলাম স্বাধীন বলেন, ‘জীবন ও শিমুলের সঙ্গে কাজ করা ছিল দারুণ অভিজ্ঞতা। তাদের পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব ক্যামেরার সামনেও চমৎকার রসায়ন তৈরি করেছে। সেসব দর্শক ভালোভাবেই গ্রহণ করেছেন।’

উল্লেখ্য, ‘বঙ্গ ঈদ ফেস্ট’-এর অংশ হিসেবে টানা ছয় দিনে ছয়টি নতুন ও এক্সক্লুসিভ কনটেন্ট প্রকাশ করেছে বঙ্গ। ‘জ্যাকপট’ সেই আয়োজনেরই একটি উল্লেখযোগ্য সংযোজন। বিশেষ সাবস্ক্রিপশন ‘One Pack’-এর মাধ্যমে দর্শকরা বিজ্ঞাপন ছাড়া এই নাটকসহ অন্যান্য কনটেন্ট উপভোগ করতে পারছেন।

নাটকটিতে আরও অভিনয় করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল, নিদ্রা নেহা প্রমুখ। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন সুফিয়ান রায়হান।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow