জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পুষ্পস্তবক অর্পণ শেষে তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে উপস্থিত হয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহসিন কবির, অ‍্যাসিসট্যান্ট অ্যাটর্নি জেনারেল মো. শহিদুল ইসলাম, মেহেবুব হোসেন, মারিয়া তানজিমাৎ, নার্গিস পারভীন এলিজা প্রমুখ। পুষ্পস্তবক অর্পণ শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, সামনের দিনে আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের মূলমন্ত্র হবে সততা। অন্যতম তন্ত্র হবে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচারের প্রতি আমাদের অঙ্গীকার, তার পাশাপাশি আমাদের পেশাদারিত্ব। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ অবাধ ও মুক্ত তথ্যপ্রবাহের সুযোগ নিয়ে যেকোনো ঠুনকো, অপতথ্য ও মিথ্যা তথ্য দিয়ে যেন বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত না হয়। 

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পুষ্পস্তবক অর্পণ শেষে তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে উপস্থিত হয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহসিন কবির, অ‍্যাসিসট্যান্ট অ্যাটর্নি জেনারেল মো. শহিদুল ইসলাম, মেহেবুব হোসেন, মারিয়া তানজিমাৎ, নার্গিস পারভীন এলিজা প্রমুখ।

পুষ্পস্তবক অর্পণ শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, সামনের দিনে আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের মূলমন্ত্র হবে সততা। অন্যতম তন্ত্র হবে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচারের প্রতি আমাদের অঙ্গীকার, তার পাশাপাশি আমাদের পেশাদারিত্ব।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ অবাধ ও মুক্ত তথ্যপ্রবাহের সুযোগ নিয়ে যেকোনো ঠুনকো, অপতথ্য ও মিথ্যা তথ্য দিয়ে যেন বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত না হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow