জিয়াউল আহসান ও তারেক সাঈদকে গ্রেফতার দেখানো হলো

আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও বিচারবহির্ভূত হত্যার পৃথক অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং তারেক সাঈদ মোহাম্মদকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২, এ আদেশ দেন। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তাদের দুইজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।  প্রসিকিউটর শাইখ মাহদী বলেন, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরের বিএনপি নেতা আব্দুল মান্নান, জহিরুল ইসলাম সুমন ও আসাদুজ্জামান বাবুলকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়। একই ঘটনায় বিএনপি কর্মী বেল্লাল হোসেনকে গুম করার অভিযোগও রয়েছে। এ ছাড়া ২০১৩ সালের ২৭ নভেম্বর কুমিল্লার লাকসামের বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজকে গুম করার অভিযোগ রয়েছে। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, এসব ঘটনার সময় র‍্যাব-১১-এর কমান্ডিং অফিসার বা সিও ছিলেন লে. কর্নেল তারেক সাঈদ এবং র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) ছিলেন জিয়াউল আহসান। এই দুই ঘটনায় তাদের গ্রেফতার দেখানোর জন্য ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা চেয়ে আবেদন করে প্রস

জিয়াউল আহসান ও তারেক সাঈদকে গ্রেফতার দেখানো হলো

আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও বিচারবহির্ভূত হত্যার পৃথক অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং তারেক সাঈদ মোহাম্মদকে গ্রেফতার দেখানো হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২, এ আদেশ দেন।

পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তাদের দুইজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। 

প্রসিকিউটর শাইখ মাহদী বলেন, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরের বিএনপি নেতা আব্দুল মান্নান, জহিরুল ইসলাম সুমন ও আসাদুজ্জামান বাবুলকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়। একই ঘটনায় বিএনপি কর্মী বেল্লাল হোসেনকে গুম করার অভিযোগও রয়েছে।

এ ছাড়া ২০১৩ সালের ২৭ নভেম্বর কুমিল্লার লাকসামের বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজকে গুম করার অভিযোগ রয়েছে।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, এসব ঘটনার সময় র‍্যাব-১১-এর কমান্ডিং অফিসার বা সিও ছিলেন লে. কর্নেল তারেক সাঈদ এবং র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) ছিলেন জিয়াউল আহসান।

এই দুই ঘটনায় তাদের গ্রেফতার দেখানোর জন্য ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা চেয়ে আবেদন করে প্রসিকিউশন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলাগুলোর তদন্ত চলছে বলে প্রসিকিউশন জানিয়েছে। শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জাকিরকে গুমের অভিযোগে মোমেনকে হাজির করার নির্দেশ

ঢাকার আদাবর এলাকা থেকে জাকির হোসেন নামের এক ছাত্রকে গুম করার অভিযোগে র‍্যাবের তৎকালীন গোয়েন্দা বিভাগের কর্মকর্তা আব্দুল্লাহ আল মোমেনকেও আগামী ২৭ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

জাকিরকে গুমের অভিযোগে মোমেনকে গ্রেফতার দেখানোর জন্য তাকে হাজির করতে গত ৬ আগস্ট ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন। সোমবার শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন।

আব্দুল্লাহ আল মোমেন এরইমধ্যে র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুমের অভিযোগের একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

জিয়াউল আহসানও গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় আসামি হিসেবে কারাগারে রয়েছেন। তবে তারেক সাঈদ মোহাম্মদের ক্ষেত্রে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর প্রক্রিয়া এবারই প্রথম শুরু হলো।

এফএইচ/এসএনআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow