জীবনটা খুব ছোট একটা যাত্রা: পিয়া জান্নাতুল

গ্ল্যামার, সাফল্য আর আত্মবিশ্বাস—এই তিন শব্দেই যেন ধরা পড়ে পিয়া জান্নাতুল–এর গল্প। ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জয়ের পর থেকেই বিনোদন জগতে তার যাত্রা শুরু, আর তারপর থেকেই আলোচিত এই তারকা। র‍্যাম্পে দাপুটে উপস্থিতি, ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী অভিনয়—সব মিলিয়ে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন তিনি। মডেলিংয়ের ঝলমলে দুনিয়া পেরিয়ে বড়পর্দায়ও রেখেছেন শক্ত উপস্থিতি। চোরাবালি সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন পিয়া। তবে কেবল অভিনয় বা মডেলিংই নয়, ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ও মতামত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই তারকা। আর সেখানেই প্রায়ই দেখা মেলে তার খোলামেলা উপস্থিতির—যা ভক্তদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দেয়। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকের এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘এই বয়সে এসে আর জীবনের কিছু অভিজ্ঞতার পর একটা জিনিস বুঝেছি, আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন আর বেঁচে থাকার মতো একটু আর্থিক স্বচ্ছলতা থাকে, তাহলে জীবনের অনেক ঝড়ঝাপটা সময়ের সাথে মানিয়ে নেওয়া যায়।’ তার কথায়, ‘জীবন কখনো আপনাকে অনেক ওপরে তুলে দেবে, আবার কখনো একেবারে নিচে নামিয়ে দেবে। এটা আসলে একটা রোলার

জীবনটা খুব ছোট একটা যাত্রা: পিয়া জান্নাতুল

গ্ল্যামার, সাফল্য আর আত্মবিশ্বাস—এই তিন শব্দেই যেন ধরা পড়ে পিয়া জান্নাতুল–এর গল্প। ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জয়ের পর থেকেই বিনোদন জগতে তার যাত্রা শুরু, আর তারপর থেকেই আলোচিত এই তারকা। র‍্যাম্পে দাপুটে উপস্থিতি, ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী অভিনয়—সব মিলিয়ে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন তিনি।

মডেলিংয়ের ঝলমলে দুনিয়া পেরিয়ে বড়পর্দায়ও রেখেছেন শক্ত উপস্থিতি। চোরাবালি সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন পিয়া। তবে কেবল অভিনয় বা মডেলিংই নয়, ব্যক্তিজীবনের নানা মুহূর্ত ও মতামত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই তারকা। আর সেখানেই প্রায়ই দেখা মেলে তার খোলামেলা উপস্থিতির—যা ভক্তদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দেয়।

সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকের এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘এই বয়সে এসে আর জীবনের কিছু অভিজ্ঞতার পর একটা জিনিস বুঝেছি, আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন আর বেঁচে থাকার মতো একটু আর্থিক স্বচ্ছলতা থাকে, তাহলে জীবনের অনেক ঝড়ঝাপটা সময়ের সাথে মানিয়ে নেওয়া যায়।’

তার কথায়, ‘জীবন কখনো আপনাকে অনেক ওপরে তুলে দেবে, আবার কখনো একেবারে নিচে নামিয়ে দেবে। এটা আসলে একটা রোলার কোস্টারের মতো, তাই দুটো অবস্থার জন্যই প্রস্তুত থাকতে হয়।’
শেষে লিখেছেন, ‘আর একটা কথা মনে রাখা দরকার, জীবনটা খুব ছোট একটা যাত্রা। তাই যতটা সম্ভব এই পথটাকে উপভোগ করার চেষ্টা করা উচিত।’

উল্লেখ্য, শোবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত পিয়া জান্নাতুল। সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি। হবিগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে তিনি কাজ করতেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow