‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক মণ দুধ দিয়ে গোসল করে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিয়েছেন আরমান নামে এক মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলা শহরের কলেজ বাজারে নিজ বাড়িতে মায়ের হাতে দুধ দিয়ে গোসল করে এই ঘোষণা দেন তিনি। জানা গেছে, গত মঙ্গলবার রাতে নিজ বাসায় মাদক ব্যবসায়ী আরমান এক মণ দুধ দিয়ে গোসল করেন। এ সময় তিনি ভিডিওতে জানান, তিনি আর কখনো মাদক ব্যবসার সঙ্গে জড়াবেন না এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান। ভিডিওতে আরমানকে বলতে শোনা যায়, ‘আমি দীর্ঘদিন ভুল করে মাদক ব্যবসা করেছি। এখন আমার ভুল বুঝতে পেরেছি। জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না। কাউকে করতেও দেব না। আমার এলাকায় কেউ মাদক ব্যবসা করতে চাইলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়ে তাকে আইনের হাতে তুলে দেব। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকে এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। ভিডিওতে আরমানকে সমাজের মানুষের কাছে ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে সৎ পথে জীবনযাপনের প্রতিশ্রুতি দিতেও দেখা যায়। পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক বলেন, আরমানকে পুলিশের পক্ষ থেকে বিভিন্নভাবে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক মণ দুধ দিয়ে গোসল করে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিয়েছেন আরমান নামে এক মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলা শহরের কলেজ বাজারে নিজ বাড়িতে মায়ের হাতে দুধ দিয়ে গোসল করে এই ঘোষণা দেন তিনি।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে নিজ বাসায় মাদক ব্যবসায়ী আরমান এক মণ দুধ দিয়ে গোসল করেন। এ সময় তিনি ভিডিওতে জানান, তিনি আর কখনো মাদক ব্যবসার সঙ্গে জড়াবেন না এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান।
ভিডিওতে আরমানকে বলতে শোনা যায়, ‘আমি দীর্ঘদিন ভুল করে মাদক ব্যবসা করেছি। এখন আমার ভুল বুঝতে পেরেছি। জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না। কাউকে করতেও দেব না। আমার এলাকায় কেউ মাদক ব্যবসা করতে চাইলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়ে তাকে আইনের হাতে তুলে দেব।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকে এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। ভিডিওতে আরমানকে সমাজের মানুষের কাছে ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে সৎ পথে জীবনযাপনের প্রতিশ্রুতি দিতেও দেখা যায়।
পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক বলেন, আরমানকে পুলিশের পক্ষ থেকে বিভিন্নভাবে বোঝানো হয়েছে। আমিও ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তার বিরুদ্ধে মাদকসহ ২৮টি মামলা রয়েছে। তবে শুধু দুধ দিয়ে গোসল করলেই তিনি মাদক ব্যবসা ছেড়ে দিয়েছেন এটি এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা তার চলাফেরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। সত্যিই যদি তিনি মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন, তাহলে সেটি অবশ্যই ভালো বিষয়।
What's Your Reaction?