জীবনে প্রথমবার ভোট দিয়ে ‘স্বস্তি’ বোধ করছেন তামিম ইকবাল

ক্রিকেট মাঠে হাজারও চাপের মুখে ব্যাটিং করলেও আজ এক অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী হলেন তামিম ইকবাল। চট্টগ্রাম-১০ আসনের ভোটার হিসেবে জীবনের প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাজীর দেউড়ি এলাকায় অবস্থিত চট্টগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নিজের ভোটটি দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এদিন একাই নন, তামিমের সঙ্গে ভোট দিতে এসেছিলেন তার বড় ভাই এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। দুই ভাই মিলে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে পৌঁছান। তবে তারকা এই ক্রিকেটারের আগমন ঘিরে কেন্দ্রে উৎসুক মানুষের ভিড় সামলাতে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনীর সদস্যদের নিরাপত্তায় তামিমকে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ভোট দেওয়া শেষে হাসিমুখে সাংবাদিকদের মুখোমুখি হন তামিম। প্রথমবার ভোট দেওয়ার উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম, সত্যি বলতে পরিবেশটা বেশ ভালো লাগছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব স্বস্তি বোধ করছি।’ ভোট দেওয়ার প্রক্রিয়াটি কতটা সহজ ছিল তা উল্লেখ করে তামিম আরও বলেন, ‘পুরো প্রসেসটা অনেক ইজি (সহজ)। আমি আশা করি, সবাই এমন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে

জীবনে প্রথমবার ভোট দিয়ে ‘স্বস্তি’ বোধ করছেন তামিম ইকবাল

ক্রিকেট মাঠে হাজারও চাপের মুখে ব্যাটিং করলেও আজ এক অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী হলেন তামিম ইকবাল। চট্টগ্রাম-১০ আসনের ভোটার হিসেবে জীবনের প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাজীর দেউড়ি এলাকায় অবস্থিত চট্টগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নিজের ভোটটি দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

এদিন একাই নন, তামিমের সঙ্গে ভোট দিতে এসেছিলেন তার বড় ভাই এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। দুই ভাই মিলে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে পৌঁছান। তবে তারকা এই ক্রিকেটারের আগমন ঘিরে কেন্দ্রে উৎসুক মানুষের ভিড় সামলাতে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনীর সদস্যদের নিরাপত্তায় তামিমকে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

ভোট দেওয়া শেষে হাসিমুখে সাংবাদিকদের মুখোমুখি হন তামিম। প্রথমবার ভোট দেওয়ার উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম, সত্যি বলতে পরিবেশটা বেশ ভালো লাগছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব স্বস্তি বোধ করছি।’

ভোট দেওয়ার প্রক্রিয়াটি কতটা সহজ ছিল তা উল্লেখ করে তামিম আরও বলেন, ‘পুরো প্রসেসটা অনেক ইজি (সহজ)। আমি আশা করি, সবাই এমন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং নিজ নিজ নাগরিক দায়িত্ব পালন করবেন।’

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow