হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ

ঢাকায় শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ ও হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে নগরের ২ নম্বর গেট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ইনকিলাব মঞ্চের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নগর শাখার ডাকে নেতাকর্মী ও সমর্থকরা ২ নম্বর গেট মোড়ে অবস্থান নেন। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে আরও শিক্ষার্থী ও সমর্থকরা সেখানে যোগ দেন। বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়’, ‘কে বলেরে হাদি নাই, হাদি সারা বাংলায়’ ও ‘সারাবাংলা ব্লকেড’। সমাবেশ থেকে বক্তারা শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি বিচার দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান। এমআরএএইচ/এমআইএইচএস

হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ

ঢাকায় শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ ও হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে নগরের ২ নম্বর গেট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ইনকিলাব মঞ্চের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নগর শাখার ডাকে নেতাকর্মী ও সমর্থকরা ২ নম্বর গেট মোড়ে অবস্থান নেন। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে আরও শিক্ষার্থী ও সমর্থকরা সেখানে যোগ দেন।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়’, ‘কে বলেরে হাদি নাই, হাদি সারা বাংলায়’ ও ‘সারাবাংলা ব্লকেড’।

সমাবেশ থেকে বক্তারা শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি বিচার দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

এমআরএএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow