জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী: দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ জিয়াকে হত্যা করে তার আদর্শকে মুছে ফেলা যায়নি। জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী। শনিবার (৩০ মে) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুলু আরও বলেন, ‌‘যারা বিএনপির জিয়াউর রহমানকে ৪৫ বছর আগে নির্মমভাবে হত্যা করেছিল, তারা মনে করেছিল বিএনপিকে মুছে ফেলবে। কিন্তু ইতিহাস সাক্ষী বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর সংগঠনে পরিণত হয়েছে। দেশের মানুষ দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিএনপিকে এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠিয়েছে।’ নাটোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ এমপির সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের এমপি ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু

জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী: দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ জিয়াকে হত্যা করে তার আদর্শকে মুছে ফেলা যায়নি। জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী।

শনিবার (৩০ মে) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুলু আরও বলেন, ‌‘যারা বিএনপির জিয়াউর রহমানকে ৪৫ বছর আগে নির্মমভাবে হত্যা করেছিল, তারা মনে করেছিল বিএনপিকে মুছে ফেলবে। কিন্তু ইতিহাস সাক্ষী বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর সংগঠনে পরিণত হয়েছে। দেশের মানুষ দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিএনপিকে এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠিয়েছে।’

নাটোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ এমপির সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের এমপি ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব প্রমুখ।

রেজাউল করিম রেজা/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow