জুড়ী বড়লেখার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে রূপরেখা তৈরি করা হয়েছে: এমপি

মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি বলেছেন, জুড়ী-বড়লেখার গ্রামীন অবকাঠামো উন্নয়নে ইতিমধ্যে রুপরেখা তৈরি করা হয়েছে। তিনি শুক্রবার (২৪ এপ্রিল) বড়লেখা উপজেলার হাজীগঞ্জ বাজার থেকে তালিমপুর ইউনিয়ন অফিস পর্যন্ত আর.সি.সি রাস্তা ১ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে উন্নয়ন কাজের শুভ উদ্বোধন শেষে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামীণ জনসাধারণ ও কৃষকের উন্নয়নে নানামূখি পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিমধ্যে এসব প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। সরকার গঠনের পর প্রথমেই কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ব্যবস্থা নিয়েছেন। বাংলাদেশকে সত্যিকার অর্থে ধর্মীয় সম্প্রীতির ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলেতে মসজিদ, ঈদগাহ, মন্দির, শ্মাশানঘাট, গীর্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য প্রকল্প প্রস্তাব পাঠাবে এমপিদের নির্দেশ দিয়েছেন। নাসির উদ্দিন মিঠু এমপি আরো বলেন, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান থাকতে যেভাবে সিলেটের উন্নয়ন হয়েছে এই সরকারের আমলে ঠিক সেভাবেই সিলেটের উন্নয়ন হবে। শুক্রবার (২৪ এপ্রিল) স্থানীয় সরকার প্রকৌশল অধি

জুড়ী বড়লেখার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে রূপরেখা তৈরি করা হয়েছে: এমপি

মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি বলেছেন, জুড়ী-বড়লেখার গ্রামীন অবকাঠামো উন্নয়নে ইতিমধ্যে রুপরেখা তৈরি করা হয়েছে।

তিনি শুক্রবার (২৪ এপ্রিল) বড়লেখা উপজেলার হাজীগঞ্জ বাজার থেকে তালিমপুর ইউনিয়ন অফিস পর্যন্ত আর.সি.সি রাস্তা ১ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে উন্নয়ন কাজের শুভ উদ্বোধন শেষে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামীণ জনসাধারণ ও কৃষকের উন্নয়নে নানামূখি পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিমধ্যে এসব প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। সরকার গঠনের পর প্রথমেই কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ব্যবস্থা নিয়েছেন।

বাংলাদেশকে সত্যিকার অর্থে ধর্মীয় সম্প্রীতির ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলেতে মসজিদ, ঈদগাহ, মন্দির, শ্মাশানঘাট, গীর্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য প্রকল্প প্রস্তাব পাঠাবে এমপিদের নির্দেশ দিয়েছেন।

নাসির উদ্দিন মিঠু এমপি আরো বলেন, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান থাকতে যেভাবে সিলেটের উন্নয়ন হয়েছে এই সরকারের আমলে ঠিক সেভাবেই সিলেটের উন্নয়ন হবে। শুক্রবার (২৪ এপ্রিল) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুব, বড়লেখা থানার ওসি মোঃ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, বড়লেখা পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ। পরে তিনি ১ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে কাঠালতলী থেকে আজিমগঞ্জ তেরাকুরি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow