জুরাইনে অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিল বৃদ্ধ, ঢামেকে মৃত্যু

রাজধানীর শ্যামপুর থানার জুরাইন আন্ডারপাস এলাকা থেকে অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধকে (৭৫) অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এম ইরফান উদ্দিন জানান, খবর পেয়ে জুরাইন আন্ডারপাস এলাকায় রাস্তায় অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখি। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসআই ইরফান আরও জানান, নিহত বৃদ্ধের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। স্থানীয়রা জানিয়েছেন, তিনি ওই এলাকায় ভিক্ষা করতেন। বৃহস্পতিবার সকালেও তাকে ভিক্ষা করতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। কাজী আল আমিন/এমএমকে

জুরাইনে অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিল বৃদ্ধ, ঢামেকে মৃত্যু

রাজধানীর শ্যামপুর থানার জুরাইন আন্ডারপাস এলাকা থেকে অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধকে (৭৫) অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এম ইরফান উদ্দিন জানান, খবর পেয়ে জুরাইন আন্ডারপাস এলাকায় রাস্তায় অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখি। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই ইরফান আরও জানান, নিহত বৃদ্ধের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। স্থানীয়রা জানিয়েছেন, তিনি ওই এলাকায় ভিক্ষা করতেন। বৃহস্পতিবার সকালেও তাকে ভিক্ষা করতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কাজী আল আমিন/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow