জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় গাইবান্ধায় দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে জেলা ছাত্রদল। বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন। সভা সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ শাকিল। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ারী, খন্দকার রাকিবুল ইসলাম রাকিব, শহর ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান মুন, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রকি চৌধুরী, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রশিদ বাপ্পিসহ জেলা, সদর, শহর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কারণেই দেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পেয়েছে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। তারা আরও বলেন, শহীদদের আদর্শ বাস্
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় গাইবান্ধায় দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে জেলা ছাত্রদল।
বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন। সভা সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ শাকিল।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ারী, খন্দকার রাকিবুল ইসলাম রাকিব, শহর ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান মুন, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রকি চৌধুরী, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রশিদ বাপ্পিসহ জেলা, সদর, শহর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কারণেই দেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পেয়েছে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না।
তারা আরও বলেন, শহীদদের আদর্শ বাস্তবায়ন এবং আহতদের পাশে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাই-আগস্টের আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
পরে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
What's Your Reaction?