জুলাই আন্দোলনে নিহতদের নিয়ে মুখ খুললেন সাকিব

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের (জুলাই আন্দোলন) সময় নীরব থাকায় তুমুল সমালোচনার শিকার হয়েছিলেন সাকিব আল হাসান। তবে, দেরিতে হলেও জুলাই শহীদদের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এক সময়ের এই বিশ্বসেরা অলরাউন্ডার। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকের মুখোমুখি হয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে জুলাই শহীদদের বিষয়ে তিনি জানিয়েছেন, যে কোনো মৃত্যুই বেদনাদায়ক। অপ্রত্যাশিত। তার মতে, প্রতিটি জীবনের মূল্য রয়েছে এবং এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। তিনি বলেন, ‘কোনো মৃত্যুই কাম্য নয়, প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক। প্রতিটি জীবনই অমূল্য।’  পাশাপাশি নিহতদের ঘটনায় নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। তার ভাষ্য, ‘আমি চাই প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়ে বিচার নিশ্চিত করা হোক। কিন্তু কাউকে যেন অন্যায়ভাবে ফাঁসানো না হয়।’ উল্লেখ্য, ছাত্র-জনতার ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের সময় কানাডায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়েছিলেন সাকিব। তবে, দেশের বাইরে থাকলেও তাকে আসামি করে রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলা করেছেন শহীদ রুবেলের বাবা। এ ছাড়া আর্থিক অনিয়ম, শেয়ারবাজার কারসাজি ও দুর্নীতিসহ একাধিক মামলা রয়েছে এবং কি

জুলাই আন্দোলনে নিহতদের নিয়ে মুখ খুললেন সাকিব
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের (জুলাই আন্দোলন) সময় নীরব থাকায় তুমুল সমালোচনার শিকার হয়েছিলেন সাকিব আল হাসান। তবে, দেরিতে হলেও জুলাই শহীদদের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এক সময়ের এই বিশ্বসেরা অলরাউন্ডার। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকের মুখোমুখি হয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে জুলাই শহীদদের বিষয়ে তিনি জানিয়েছেন, যে কোনো মৃত্যুই বেদনাদায়ক। অপ্রত্যাশিত। তার মতে, প্রতিটি জীবনের মূল্য রয়েছে এবং এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। তিনি বলেন, ‘কোনো মৃত্যুই কাম্য নয়, প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক। প্রতিটি জীবনই অমূল্য।’  পাশাপাশি নিহতদের ঘটনায় নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। তার ভাষ্য, ‘আমি চাই প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়ে বিচার নিশ্চিত করা হোক। কিন্তু কাউকে যেন অন্যায়ভাবে ফাঁসানো না হয়।’ উল্লেখ্য, ছাত্র-জনতার ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের সময় কানাডায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়েছিলেন সাকিব। তবে, দেশের বাইরে থাকলেও তাকে আসামি করে রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলা করেছেন শহীদ রুবেলের বাবা। এ ছাড়া আর্থিক অনিয়ম, শেয়ারবাজার কারসাজি ও দুর্নীতিসহ একাধিক মামলা রয়েছে এবং কিছু ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে, যে কারণে ২০২৪ সালের অক্টোবর থেকে স্বদেশে ফিরতে পারেননি তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow