‘জুলাই আন্দোলনের ইতিহাস ও চেতনা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের চট্টগ্রাম মহানগরী মহিলা বিভাগের উদ্যোগে নারী ও ছাত্রী সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তারা জুলাই আন্দোলনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। শনিবার (২৫ জুলাই) সকালে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। প্রধান অতিথির বক্তব্যে শামসুন্নাহার বলেন, জুলাই আন্দোলনের ইতিহাস ও চেতনা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের ইতিহাস বিকৃতের চেষ্টা চলছে এবং জনগণের সমর্থন পাওয়া জুলাই সনদ বাস্তবায়নে জামায়াতে ইসলামী সংসদের ভেতরে ও বাইরে গণতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাবে। চট্টগ্রাম মহানগরী মহিলা বিভাগের সেক্রেটারি ফরিদা খানমের সভাপতিত্বে এবং জয়নব বেগম নাহিদ ও রহিমা আক্তার রিংকুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন্নাহার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চল মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি রায়হান জামিলা। উদ্বোধনী বক্তব্য দেন জুলাই আন্দোলনে নিহত ফয়সাল আহমদ শান্তের মা কোহিনূর আজাদ। এমআরএএইচ/এমআইএইচএস/

‘জুলাই আন্দোলনের ইতিহাস ও চেতনা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের চট্টগ্রাম মহানগরী মহিলা বিভাগের উদ্যোগে নারী ও ছাত্রী সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তারা জুলাই আন্দোলনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার (২৫ জুলাই) সকালে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

প্রধান অতিথির বক্তব্যে শামসুন্নাহার বলেন, জুলাই আন্দোলনের ইতিহাস ও চেতনা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের ইতিহাস বিকৃতের চেষ্টা চলছে এবং জনগণের সমর্থন পাওয়া জুলাই সনদ বাস্তবায়নে জামায়াতে ইসলামী সংসদের ভেতরে ও বাইরে গণতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাবে।

চট্টগ্রাম মহানগরী মহিলা বিভাগের সেক্রেটারি ফরিদা খানমের সভাপতিত্বে এবং জয়নব বেগম নাহিদ ও রহিমা আক্তার রিংকুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন্নাহার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চল মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি রায়হান জামিলা। উদ্বোধনী বক্তব্য দেন জুলাই আন্দোলনে নিহত ফয়সাল আহমদ শান্তের মা কোহিনূর আজাদ।

এমআরএএইচ/এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow