‘জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়’

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের মূল শিক্ষা হলো দেশের স্বার্থকে ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া। জুলাইয়ের চেতনা ধারণ করে তরুণ প্রজন্মকে দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধ নিয়ে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বুধবার (৫ আগস্ট) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা অডিটোরিয়ামে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিমুজ্জামান সেলিম বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ

‘জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়’
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের মূল শিক্ষা হলো দেশের স্বার্থকে ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া। জুলাইয়ের চেতনা ধারণ করে তরুণ প্রজন্মকে দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধ নিয়ে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বুধবার (৫ আগস্ট) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা অডিটোরিয়ামে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিমুজ্জামান সেলিম বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু এবং জুলাই আন্দোলনের শহীদ সাবিদের বাবা মাহমুদ হাসান। আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র, স্বাধীনতা এবং দেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে বক্তব্য দেন জুলাই যোদ্ধা মোল্যা ইব্রাহীম, মো. সাহাবুদ্দিন সরদার ও মো. সাখাওয়াত হোসেন। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে একটি বিজয় র‌্যালি বের করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow