জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাবিতে গণভোজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৯টি হলের আবাসিক-অনাবাসিক প্রায় ১৪ হাজার শিক্ষার্থীকে নিয়ে গণভোজ ও স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৫ আগস্ট) প্রভোস্ট কাউন্সিলের সহযোগিতায় এই বিশেষ গণভোজের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরা, শহীদদের স্মরণ এবং শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে বলে জানানো হয়। আরও পড়ুন ফিরে দেখা ৫ আগস্ট / ‘বিজয়ের দিনেও’ রক্তাক্ত ছিল রাজশাহী, সন্ধ্যায় বদলে যায় দৃশ্যপট বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা মোট ১৩ হাজার ৮৩০ জন শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে শেরে বাংলা এ কে ফজলুল হক হলে ৪৪০ জন, শাহ্ মখদুম হলে ৬৬০ জন, নবাব আব্দুল লতিফ হল ৬২০ জন, সৈয়দ আমীর আলী হল ৫৫৩ জন, শহীদ শামসুজ্জোহা হল ৭২০ জন, শহীদ হবিবুর রহমান হল এক হাজার ২৬২ জন, মতিহার হল ৮০০ জন, মাদার বখশ হল ৯৫০ জন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ৮৫০ জন, শহীদ জিয়াউর রহমান হল ৯৯২ জন এবং বিজয় ২৪ হলের ৮০০ জন শিক্ষার্থী অংশ নেন। এছাড়া মন্নুজান হলের এ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাবিতে গণভোজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৯টি হলের আবাসিক-অনাবাসিক প্রায় ১৪ হাজার শিক্ষার্থীকে নিয়ে গণভোজ ও স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) প্রভোস্ট কাউন্সিলের সহযোগিতায় এই বিশেষ গণভোজের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরা, শহীদদের স্মরণ এবং শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা মোট ১৩ হাজার ৮৩০ জন শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে শেরে বাংলা এ কে ফজলুল হক হলে ৪৪০ জন, শাহ্ মখদুম হলে ৬৬০ জন, নবাব আব্দুল লতিফ হল ৬২০ জন, সৈয়দ আমীর আলী হল ৫৫৩ জন, শহীদ শামসুজ্জোহা হল ৭২০ জন, শহীদ হবিবুর রহমান হল এক হাজার ২৬২ জন, মতিহার হল ৮০০ জন, মাদার বখশ হল ৯৫০ জন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ৮৫০ জন, শহীদ জিয়াউর রহমান হল ৯৯২ জন এবং বিজয় ২৪ হলের ৮০০ জন শিক্ষার্থী অংশ নেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাবিতে গণভোজ

এছাড়া মন্নুজান হলের এক হাজার ১২ জন, রোকেয়া হলের ৯২৮ জন, তাপসী রাবেয়া হলের ৫৭০ জন, বেগম খালেদা জিয়া হলের ৬৬০ জন, রহমতুন্নেসা হলের ৭৩৬ জন, জুলাই ৩৬ হলে এক হাজার ২৪০ জন, বিজয় ৭১ এবং শহীদ মীর আব্দুল কাইয়ুম ডরমিটরিতে ৩৭ জন শিক্ষার্থী এই গণভোজে অংশ নেন। বিশেষ এই গণভোজে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারে পোলাও, মুরগির রোস্ট, ডিম, ডাল মিষ্টি ও কোমল পানীয় পরিবেশন করা হয়।

মতিহার হলের শিক্ষার্থী রাকিব হাসান রাজু বলেন, ‘প্রশাসনের উদ্যোগে হল থেকে আজ যে খাবার বিতরণ করা হয়েছে তার মান খুবই ভালো ছিল। এমন আয়োজন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।’

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও মাদারবক্স হলের প্রভোস্ট ড. শাহ হোসেন আহমেদ মেহেদী বলেন, ‘সবগুলো হল মিলে ১৩ হাজার ৮৩০ জনের জন্য এ আয়োজন করা হয়। আমরা মনে করছি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি সার্বিকভাবে সফল হয়েছে।’

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাবিতে গণভোজ

জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. এস এম কামরুজ্জামান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা। এটাতো একটা আনন্দের দিন। সবাই এটাকে উৎযাপন করছে।’

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় সিনেট ভবনের সামনে থেকে শোভাযাত্রা এবং সাড়ে ১০টায় আলোকচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন উপাচার্য। এর কিছুসময় পর সিনেট ভবন চত্বরে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় বৃক্ষরোপণ করেন।

বেলা ১১টায় সিনেট ভবনে অনুষ্ঠিত হয় ‘জুলাই গণঅভ্যুত্থান তারুণ্যের প্রত্যয়: গণতন্ত্রের অঙ্গীকার ও নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা। বাদ আসর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন সমাপ্ত হয়।

এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow