জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি রচনা করেছিল বিএনপি: এরশাদ উল্লাহ

জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি বিএনপি রচনা করেছিল বলে মন্তব্য করেছেন দলের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এরশাদ উল্লাহ। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, নেতাকর্মীদের ত্যাগ, নির্যাতন ও আত্মদানের ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানের পথ সুগম হয়েছিল। ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলন এবং অসংখ্য ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটে। এ ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সবার দায়িত্ব। শুক্রবার (৩১ জুলাই) চট্টগ্রাম নগরীর নসিমন ভবনের দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচি সফল করতে এ সভা হয়। এরশাদ উল্লাহ বলেন, গত বছর বিএনপি যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করেছিল। এবারও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো জনগণকে সঙ্গে নিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করবে। আরও পড়ুন প্রধানমন্ত্রীর হাতে রক্তমাখা জাতীয় পতাকা তুলে দিলেন জুলাই আহত আজিজুর সভায় আগামী ৪ আগস্ট বিকেলে জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে নিউমার্কেট পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি আয়োজনের সিদ্ধা

জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি রচনা করেছিল বিএনপি: এরশাদ উল্লাহ

জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি বিএনপি রচনা করেছিল বলে মন্তব্য করেছেন দলের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এরশাদ উল্লাহ।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, নেতাকর্মীদের ত্যাগ, নির্যাতন ও আত্মদানের ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানের পথ সুগম হয়েছিল। ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলন এবং অসংখ্য ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটে। এ ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সবার দায়িত্ব।

শুক্রবার (৩১ জুলাই) চট্টগ্রাম নগরীর নসিমন ভবনের দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচি সফল করতে এ সভা হয়।

এরশাদ উল্লাহ বলেন, গত বছর বিএনপি যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করেছিল। এবারও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো জনগণকে সঙ্গে নিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করবে।

সভায় আগামী ৪ আগস্ট বিকেলে জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে নিউমার্কেট পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সাংগঠনিক প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন করা হয়।

সভায় বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। এসময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, এম এ আজিজ, আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহামেদুল আলম চৌধুরীসহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত নেতারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গৃহীত কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এমআরএএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow