জুলাই গণহত্যার বিচার দাবিতে চট্টগ্রামে ছাত্রশক্তির গণমিছিল
জুলাই গণহত্যার বিচার, জুলাই গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গণআকাঙ্ক্ষার প্রতিফলনের দাবিতে চট্টগ্রামে গণমিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি। মঙ্গলবার (৪ আগস্ট) সংগঠনটির উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ গণমিছিল হয়। এসময় বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হলে অবিলম্বে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাই গণভোটে জনগণের দেওয়া গণরায় বাস্তবায়নের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানাতে হবে। গণমিছিলে জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা, দক্ষিণ জেলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ এবং চট্টগ্রাম সরকারি মহসিন কলেজ শাখার নেতাকর্মীরা অংশ নেন। এমআরএএইচ/এমআইএইচএস
জুলাই গণহত্যার বিচার, জুলাই গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গণআকাঙ্ক্ষার প্রতিফলনের দাবিতে চট্টগ্রামে গণমিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।
মঙ্গলবার (৪ আগস্ট) সংগঠনটির উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ গণমিছিল হয়।
এসময় বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হলে অবিলম্বে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাই গণভোটে জনগণের দেওয়া গণরায় বাস্তবায়নের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানাতে হবে।
গণমিছিলে জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা, দক্ষিণ জেলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ এবং চট্টগ্রাম সরকারি মহসিন কলেজ শাখার নেতাকর্মীরা অংশ নেন।
এমআরএএইচ/এমআইএইচএস
What's Your Reaction?