জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না : এটিএম আজহারুল

জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না বলে মন্তব্য করেছেন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। বৃহস্পতিবার (১২ মার্চ) প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।  এটিএম আজহারুল বলেন, আমরা যারা কারাগারে ছিলাম তারা কেউ জুলাইকে অস্বীকার করতে পারবো না। আমি জামায়াতের দায়িত্ব থাকার সময় খালেদা জিয়ার সঙ্গে নানা আন্দোলন সংগ্রাম করেছি। তিনি দেশের প্রতি সবসময় আপসহীন ছিলেন। দেশের সব বিষয়ে তিনি অটল ছিলেন। তিনি আরও বলেন, আমরা যাদের সঙ্গে আন্দোলন করেছি তারা আজকে অনেকে এই সংসদে নেই। সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর সঙ্গে আমি ছাত্রাবস্থা থেকে ছিলাম। ওনাকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করা হয়েছে। আমাকেও মিথ্যা মামলায় ফাঁসির হুকুম দেওয়া হয়েছিল। নিজামীকেও মিথ্যা নাটক সাজিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল। দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, জামায়াতের সাবেক নায়েবে আমির সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাসপাতালে ভর্তি করে ভুল চিকিৎসায় হত্যা করা হয়েছে।

জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না : এটিএম আজহারুল

জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না বলে মন্তব্য করেছেন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এটিএম আজহারুল বলেন, আমরা যারা কারাগারে ছিলাম তারা কেউ জুলাইকে অস্বীকার করতে পারবো না। আমি জামায়াতের দায়িত্ব থাকার সময় খালেদা জিয়ার সঙ্গে নানা আন্দোলন সংগ্রাম করেছি। তিনি দেশের প্রতি সবসময় আপসহীন ছিলেন। দেশের সব বিষয়ে তিনি অটল ছিলেন।

তিনি আরও বলেন, আমরা যাদের সঙ্গে আন্দোলন করেছি তারা আজকে অনেকে এই সংসদে নেই। সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর সঙ্গে আমি ছাত্রাবস্থা থেকে ছিলাম। ওনাকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করা হয়েছে। আমাকেও মিথ্যা মামলায় ফাঁসির হুকুম দেওয়া হয়েছিল। নিজামীকেও মিথ্যা নাটক সাজিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল।

দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, জামায়াতের সাবেক নায়েবে আমির সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাসপাতালে ভর্তি করে ভুল চিকিৎসায় হত্যা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow