জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ বৃথা যাবে না: প্রতিমন্ত্রী আহমেদ সোহেল 

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের এক স্বর্ণোজ্জ্বল অধ্যায়। সাম্য, ন্যায়বিচার ও স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণ সমাজ ও সাধারণ মানুষ জীবনের পরোয়া না করে রাজপথে নেমে এসেছিল। রক্তক্ষয়ী এ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা রক্ষা এবং বৈষম্যহীন সমাজ গড়ে তোলাই এখন আমাদের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদ ও আহত বীর যোদ্ধাদের আত্মত্যাগ কোনোদিন বৃথা যেতে দেওয়া হবে না। নতুন প্রজন্মের কাছে তাদের বীরত্বগাথা ও সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের সবার নৈতিক

জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ বৃথা যাবে না: প্রতিমন্ত্রী আহমেদ সোহেল 

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের এক স্বর্ণোজ্জ্বল অধ্যায়। সাম্য, ন্যায়বিচার ও স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণ সমাজ ও সাধারণ মানুষ জীবনের পরোয়া না করে রাজপথে নেমে এসেছিল। রক্তক্ষয়ী এ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা রক্ষা এবং বৈষম্যহীন সমাজ গড়ে তোলাই এখন আমাদের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদ ও আহত বীর যোদ্ধাদের আত্মত্যাগ কোনোদিন বৃথা যেতে দেওয়া হবে না। নতুন প্রজন্মের কাছে তাদের বীরত্বগাথা ও সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের সবার নৈতিক দায়িত্ব। বর্তমান সরকার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ পুনর্গঠনে কাজ করে যাচ্ছে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মিঞা, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি শেখ রিয়াজ আহমেদ নাহিদ এবং জুলাই যোদ্ধা জসীমউদ্দীন ও পলাশ হোসেন।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, অধিকার আদায়ের আন্দোলনে জুলাই যোদ্ধাদের বীরত্বপূর্ণ অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের যৌথ সঞ্চালনায় আলোচনা সভা শেষে উপস্থিত জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

সবশেষে দেশ ও জাতির কল্যাণ এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা এবাদত হোসেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow