জুলাই শহীদদের স্মরণে ভাসানী জনশক্তি পার্টির মাসব্যাপী কর্মসূচি
জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মত্যাগের গৌরবময় স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে ‘ভাসানী জনশক্তি পার্টি’ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার সংগঠনের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ। ১৯ জুলাই ‘জুলাই আন্দোলনের তাৎপর্য, শহীদদের অবদান এবং জাতীয় জীবনে তাঁদের আত্মত্যাগের গুরুত্ব’ তুলে ধরে আলোচনা সভা। ২৪ জুলাই জুলাই শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। দলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম গতকাল এক যৌথ বিবৃতিতে বলেন, ‘জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে অবিস্মরণীয়। তাদের ত্যাগের আদর্শকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।’ শহীদদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শনের জন্য জাতীয় ঐক্য, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেমকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান তারা। বিবৃতিতে ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয়, মহ
জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মত্যাগের গৌরবময় স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে ‘ভাসানী জনশক্তি পার্টি’ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
বুধবার সংগঠনের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ। ১৯ জুলাই ‘জুলাই আন্দোলনের তাৎপর্য, শহীদদের অবদান এবং জাতীয় জীবনে তাঁদের আত্মত্যাগের গুরুত্ব’ তুলে ধরে আলোচনা সভা। ২৪ জুলাই জুলাই শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।
দলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম গতকাল এক যৌথ বিবৃতিতে বলেন, ‘জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে অবিস্মরণীয়। তাদের ত্যাগের আদর্শকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।’
শহীদদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শনের জন্য জাতীয় ঐক্য, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেমকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান তারা।
বিবৃতিতে ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয়, মহানগর, জেলা, উপজেলা ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের দেশপ্রেমিক জনগণকে ঘোষিত কর্মসূচিগুলোতে যথাসময়ে উপস্থিত থেকে সফল করার আহ্বান জানানো হয়।
What's Your Reaction?