জুলাই সনদ বাস্তবনেরে লক্ষ্যে লিফলেট বিতরণ বরগুনা বিএনপির

জুলাই জাতীয় সনদের বিভিন্ন বিষয় তুলে ধরে এবং গণভোটের চারটি প্রশ্ন সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বরগুনা পৌর শহরের বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে বরগুনা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে জুলাই জাতীয় সনদের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বিএনপির অবস্থান ব্যাখ্যা করেন। লিফলেটে উল্লেখ করা হয়, গণভোটের চারটি প্রশ্নের মধ্যে ‘খ’ নং প্রশ্নটি জুলাই সনদের ১৮ ও ১৯ নং অনুচ্ছেদের পরিপন্থী। যা প্রতারণামূলক বিএনপি জুলাই সনদ অনুসারে ১০০ সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে এবং দলটি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বলেও এতে উল্লেখ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এজেডএম সালে ফারুক, বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি সানাউল্লাহ সানি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, গোলাম রাসেল খোকন ও আমিনুল ইসলাম নাবিল, সহ-প্রচার সম্

জুলাই সনদ বাস্তবনেরে লক্ষ্যে লিফলেট বিতরণ বরগুনা বিএনপির

জুলাই জাতীয় সনদের বিভিন্ন বিষয় তুলে ধরে এবং গণভোটের চারটি প্রশ্ন সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বরগুনা পৌর শহরের বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে বরগুনা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে জুলাই জাতীয় সনদের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বিএনপির অবস্থান ব্যাখ্যা করেন।

লিফলেটে উল্লেখ করা হয়, গণভোটের চারটি প্রশ্নের মধ্যে ‘খ’ নং প্রশ্নটি জুলাই সনদের ১৮ ও ১৯ নং অনুচ্ছেদের পরিপন্থী। যা প্রতারণামূলক বিএনপি জুলাই সনদ অনুসারে ১০০ সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে এবং দলটি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বলেও এতে উল্লেখ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এজেডএম সালে ফারুক, বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি সানাউল্লাহ সানি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, গোলাম রাসেল খোকন ও আমিনুল ইসলাম নাবিল, সহ-প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ রাজন, সহ-সাধারণ সম্পাদক ইমরান মৃধা, কলেজ ছাত্রদলের সভাপতি আবু হানিফ এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ জেলা, উপজেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এজেডএম সালে ফারুক বলেন, জনগণের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক সংস্কার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। তবে একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। আমরা যে জুলাই সনদের পক্ষে বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতেই এ প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow