জুলাই সনদ বাস্তবায়নে জামায়াত-এনসিপি জোট আন্তরিক নয় : প্রিন্স
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন কমিটিতে নাম না দিয়ে জামায়াত-এনসিপি জোট প্রমাণ করেছে তারা জুলাই সনদ বাস্তবায়নে আন্তরিক নয়। সোমবার (৪ মে) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া সদরে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের এক সমাবেশে এ কথা বলেন তিনি। প্রিন্স বলেন, সংসদের সর্বশেষ অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের লক্ষ্যে বিএনপির প্রস্তাবিত সর্বদলীয় সংসদীয় কমিটিতে জোটটি তাদের সদস্যের নাম দিতে গড়িমসি করছে, যার ফলে জুলাই সনদ বাস্তবায়নে কাজ শুরু হচ্ছে না এবং কাঙ্ক্ষিত অগ্রগতি ব্যাহত হচ্ছে। প্রিন্স আরও বলেন, জোটটি যদি সময়মতো কমিটিতে প্রতিনিধি মনোনয়ন দিত, তাহলে এতদিনে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হতো। একদিকে তারা সংবিধান সংশোধন কমিটিতে নাম দিচ্ছে না, অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলনের কথা বলছে—এটি সম্পূর্ণ স্ববিরোধী অবস্থান। প্রিন্স বলেন, এ ধরনের কর্মকাণ্ড জমায়াত-এনসিপি জোটের অন্তঃসারশূন্য রাজনীতির বহিঃপ্রকাশ এবং জুলাই শহিদদের আত্মত
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন কমিটিতে নাম না দিয়ে জামায়াত-এনসিপি জোট প্রমাণ করেছে তারা জুলাই সনদ বাস্তবায়নে আন্তরিক নয়।
সোমবার (৪ মে) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া সদরে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের এক সমাবেশে এ কথা বলেন তিনি।
প্রিন্স বলেন, সংসদের সর্বশেষ অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের লক্ষ্যে বিএনপির প্রস্তাবিত সর্বদলীয় সংসদীয় কমিটিতে জোটটি তাদের সদস্যের নাম দিতে গড়িমসি করছে, যার ফলে জুলাই সনদ বাস্তবায়নে কাজ শুরু হচ্ছে না এবং কাঙ্ক্ষিত অগ্রগতি ব্যাহত হচ্ছে।
প্রিন্স আরও বলেন, জোটটি যদি সময়মতো কমিটিতে প্রতিনিধি মনোনয়ন দিত, তাহলে এতদিনে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হতো। একদিকে তারা সংবিধান সংশোধন কমিটিতে নাম দিচ্ছে না, অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলনের কথা বলছে—এটি সম্পূর্ণ স্ববিরোধী অবস্থান।
প্রিন্স বলেন, এ ধরনের কর্মকাণ্ড জমায়াত-এনসিপি জোটের অন্তঃসারশূন্য রাজনীতির বহিঃপ্রকাশ এবং জুলাই শহিদদের আত্মত্যাগের সঙ্গে প্রতারণার শামিল।
জোটটি প্রকৃতপক্ষে জুলাই সনদের বাস্তবায়ন চায় কী না সন্দেহ আছে, বরং রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশেই তারা জুলাই সনদকে ব্যবহার করছে।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো বিভেদ নয়—সংগঠনকে শক্তিশালী করে মানুষের পাশে দাঁড়াতে হবে।
এর আগে ধোবাউড়া উপজেলায় ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে গৃহীত জেলা পরিষদের বাস্তবায়নাধীন ৩৬টি প্রকল্পের অগ্রগতি ও হালনাগাদ অবস্থা পর্যালোচনা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন।
ধোবাউড়ায় জেলা পরিষদের প্রকল্পে অসন্তোষ, কাজের গতি বৃদ্ধি ও মান নিশ্চিত করার নির্দেশ দিয়ে প্রিন্স বলেন, জনগণের অর্থে পরিচালিত উন্নয়ন কাজে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। অনিয়ম বা নিম্নমানের কাজ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
বাস্তবায়ন কমিটির উদ্দেশে প্রিন্স বলেন, উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে এবং কাজের গুণগত মান টেকসই হতে হবে। তিনি সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা পরিষদ প্রশাসক সরকারি সেবার মান উন্নয়নের ওপর জোর দেন। সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণকে হয়রানিমুক্ত সেবা প্রদান করা। আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন, ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইন্দু ভুষন বিশ্বাস, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মির্জা রিয়াদ হাসানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
What's Your Reaction?