জুলাই সনদ বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বর্তমান সময়ের একটি বড় বিতর্ক হলো জুলাই সনদ বাস্তবায়ন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ।’ শুক্রবার (৮ মে) সকালে খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় বলেছি, জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা, সেমিকোলন বাস্তবায়ন করা হবে। জুলাই সনদে ৩৩টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। তবে দেশের স্বার্থে বিএনপি কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে—সেই বিষয়গুলো সামনে রেখেই সরকার কাজ করছে।’ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মশিয়ুর রহমান নান্নু। অনুষ্ঠানে ১৭৪ জন নবীন আইনজীবীকে সংবর্ধনা দেওয়া হয় এবং সমিতির নবনির্বাচিত কমিটিকেও সম্মাননা প্রদান করা হয়। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে আইনমন্ত্রী বলেন, ‘আইনজীবীদের প্রশিক্ষণের বিকল্প নেই। এ লক্ষ্যে একটি ব্রিটিশ প্রতিষ্ঠানের সহযোগিতায় অচিরেই দেশের সব জেলা বারে

জুলাই সনদ বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বর্তমান সময়ের একটি বড় বিতর্ক হলো জুলাই সনদ বাস্তবায়ন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ।’

শুক্রবার (৮ মে) সকালে খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমরা বিভিন্ন জায়গায় বলেছি, জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা, সেমিকোলন বাস্তবায়ন করা হবে। জুলাই সনদে ৩৩টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে।

তবে দেশের স্বার্থে বিএনপি কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে—সেই বিষয়গুলো সামনে রেখেই সরকার কাজ করছে।’

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মশিয়ুর রহমান নান্নু। অনুষ্ঠানে ১৭৪ জন নবীন আইনজীবীকে সংবর্ধনা দেওয়া হয় এবং সমিতির নবনির্বাচিত কমিটিকেও সম্মাননা প্রদান করা হয়।

আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে আইনমন্ত্রী বলেন, ‘আইনজীবীদের প্রশিক্ষণের বিকল্প নেই। এ লক্ষ্যে একটি ব্রিটিশ প্রতিষ্ঠানের সহযোগিতায় অচিরেই দেশের সব জেলা বারে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’ 

তিনি বলেন, ‘বিজ্ঞ বিচারক গড়ে তুলতে হলে আগে দক্ষ ও বিজ্ঞ আইনজীবী তৈরি করতে হবে। প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা গেলে দেশে ন্যায়বিচার নিশ্চিত হবে।’

তিনি আরো বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার সুসংহত করতে বিচারালয়কে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এজন্য আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত মানোন্নয়ন জরুরি।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আমির এজাজ খান ও জাহাঙ্গীর হোসেন হেলাল, জেলা প্রশাসক হুরে জান্নাত এবং সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী।

অনুষ্ঠানে খুলনার আইনজীবীরা মন্ত্রীর কাছে অতিরিক্ত বিচারক নিয়োগ, নতুন আদালত ভবন নির্মাণ, পুরাতন জেলখানার জমিতে আইনজীবীদের আধুনিক ভবন, কল্যাণ তহবিল গঠনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। পাশাপাশি সাবরেজিস্ট্রারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবিও জানান তারা।

এর আগে আইনমন্ত্রী খুলনা জেলা জজ আদালতের কনফারেন্স রুমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow