জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের
নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, নতুন বন্দোবস্তে দেশ পরিচালনার প্রত্যাশায় জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। জুলাইয়ের প্রত্যাশার কিয়দাংশ জুলাই সনদে বর্ণিত হয়েছে। সেখানে রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে যেসব ধারায় সবাই ঐকমত্য হয়েছে তার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হতে হবে। মঙ্গলবার (২৮ জুলাই) পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই দাবি জানান তিনি। গাজী আতাউর রহমান আরও বলেন, সংবিধান সংশোধন না হওয়ার অজুহাতে আগের বন্দোবস্তে রাষ্ট্রপতি নির্বাচন করা হলে তা উৎসর্গিত রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। প্রয়োজনে আগামী অধিবেশনের শুরুতে সংবিধান সংশোধন করুন এবং তার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন করুন। আরও পড়ুন ইসলামী আন্দোলনকে ভাঙার চেষ্টা হয়েছিল: আতাউর রহমান জেলা শিল্পকলা একাডেমিতে জেলা সভাপতি হাওলাদার সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে দলের যুগ্মমহাসচিব মাওলানা নেছার উদ্দিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন। সম্মেলনে কাজী গোলাম সরোয়ারকে
নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, নতুন বন্দোবস্তে দেশ পরিচালনার প্রত্যাশায় জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। জুলাইয়ের প্রত্যাশার কিয়দাংশ জুলাই সনদে বর্ণিত হয়েছে। সেখানে রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে যেসব ধারায় সবাই ঐকমত্য হয়েছে তার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হতে হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই দাবি জানান তিনি।
গাজী আতাউর রহমান আরও বলেন, সংবিধান সংশোধন না হওয়ার অজুহাতে আগের বন্দোবস্তে রাষ্ট্রপতি নির্বাচন করা হলে তা উৎসর্গিত রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। প্রয়োজনে আগামী অধিবেশনের শুরুতে সংবিধান সংশোধন করুন এবং তার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন করুন।
জেলা শিল্পকলা একাডেমিতে জেলা সভাপতি হাওলাদার সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে দলের যুগ্মমহাসচিব মাওলানা নেছার উদ্দিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
সম্মেলনে কাজী গোলাম সরোয়ারকে সভাপতি, হাওলাদার মুহা. সেলিম মিয়া, আব্দুল হাকিমকে সহ-সভাপতি, আর আই এম অহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক ও জাহিদ হোসেন লিটনকে জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এমইউ/এমআইএইচএস/
What's Your Reaction?
